1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

যুক্তরাষ্ট্রে বন্দুকহামলায় পুলিশসহ নিহত ৫

  • আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ১১.৪৮ এএম
  • ১৯২ Time View

যুক্তরাষ্ট্রে বন্দুকহামলায় একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নর্থ ক্যারোলাইনার রাজধানী রালেইতে এ ঘটনা ঘটেছে। এর সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় মেয়র মেরি-অ্যান বাল্ডউইন এক সংবাদ সম্মেলনে বলেছেন, বন্দুকহামলায় অন্য এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার বিস্তারিত কিছু জানাননি তিনি।

বাল্ডউইন বলেন, আমাদের আরও কিছু করতে হবে। আমেরিকায় এই নির্বোধ সহিংসতা বন্ধ করতে হবে। আমাদের অবশ্যই বন্দুক সহিংসতা মোকাবিলা করতে হবে।

রয়টার্স বলছে, বৃহস্পতিবার বিকেল ৫টার পর শহরের নিউস রিভার গ্রিনওয়ে অথবা এর কাছাকাছি গোলাগুলির এই ঘটনা ঘটে। এর প্রায় তিন ঘণ্টা পর পুলিশ একজন সন্দেহভাজনকে ‘একটি বাড়ির মধ্যে আটকাতে সক্ষম হয়’

পরে রাতেই পুলিশ এক টুইটে জানিয়েছে, সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

সূত্রঃ রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com