1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Title :
শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়

সাকিবের টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ১০.৫৩ এএম
  • ৩২৫ Time View

টানা তিন ম্যাচ হারে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। ফলে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা মাত্র। এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। বাংলাদেশ দলীয় ৭ রানেই হারায় সৌম্যর উইকেট। তিনি নাসিম শাহর বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে মিড অনে শাদাব খানের হাতে ক্যাচ দিয়েছেন ব্যক্তিগত ৪ রানে। দিনের শুরু থেকেই আঁটসাঁট ব্যাটিং করেছেন শান্ত। খানিক বাদে লিটনকে সঙ্গে নিয়ে বড় শট খেলে চাপ মুক্ত হওয়ার চেষ্টা করেন তিনি। যদিও ১৫ বলে ১২ রান করে মোহাম্মদ ওয়াসিমের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।

এরপর সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশের রান বাড়াতে থাকেন লিটন দাস। এই ডানহাতি ব্যাটার ৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। যদিও এরপর বেশিদূর এগোতে পারেননি তিনি। মোহাম্মদ নওয়াজের ওপর চড়াও হতে গিয়ে ব্যক্তিগত ৬৯ রানে ডিপ স্কয়ার লেগে ওয়াসিমের হাতে ক্যাচ দেন তিনি। এর ফলে সাকিবের সঙ্গে তার ৮৮ রানের জুটি ভেঙেছে। লিটন ফিরলেও আফিফ হোসেনকে নিয়ে ৩৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সাকিব। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষেও ৭০ রানের ইনিংস খেলেছিলেন টাইগার অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com