1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

জাহাজ নির্মাণ শিল্পে ঋণ সুবিধার মেয়াদ বাড়ল

  • আপডেট : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২, ৯.১৪ পিএম
  • ৮৪৩ Time View

জাহাজ নির্মাণ (শিপ বিল্ডিং) খাতের নেয়া কভিডকালের প্রণোদনার ঋণ সুবিধার মেয়াদ আরও দুই বছর বাড়াল সরকার। ঋণ পরিশোধে আরও দুই বছর বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

গতকাল সরকারের সিদ্ধান্তটি বিভিন্ন ব্যাংকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু গত বছর ঋণের প্রদেয় পাঁচ শতাংশ পরিশোধের শর্ত ঠিকই থাকবে। ফলে ২০২১ সালের জন্য এ খাতের গ্রহীতাদের ঋণের বিপরীতে পাঁচ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে। এছাড়া ঋণ পরিশোধের অন্যান্য শর্ত আগের মতো ঠিকই থাকবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ খাতের ঋণ গ্রহীতারা কভিডকালে নেয়া প্রণোদনার সুবিধার মেয়াদ পাচ্ছেন ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত।

জানা গেছে, নিয়মিতভাবে জাহাজ নির্মাণ ও রপ্তানিতে নিয়োজিত শিপ ইয়ার্ডগুলোর তারল্য সংকট মোকাবিলায় এ সুবিধা দিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশের জাহান নির্মাণ শিল্পের জন্য বিনিয়োগকৃত মূলধনের বিপরীতে প্রদেয় উচ্চ সুদের হার কমানো ও দীর্ঘমেয়াদে পরিশোধের সুযোগ দিয়ে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সহায়তা করার বিষয়ে সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্তটি নেয়া হয় বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com