1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

ব্যাংক খাতে বাড়ছে নারী কর্মকর্তা

  • আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৯.৩৪ পিএম
  • ৪২২ Time View

দেশের বিভিন্ন খাতে নারীদের অবদান বাড়ছে। ব্যাংক খাতেও পিছিয়ে নেই তারা। বর্তমানে ব্যাংকে কর্মরত মোট কর্মীর ১৬ দশমিক ২৮ শতাংশই নারী। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, জুন শেষে ব্যাংক খাতে নারী কর্মকর্তার সংখ্যা ৩১ হাজার ৫৪৮ জন। তবে ২০২১ সালের ডিসেম্বর শেষে এ সংখ্যা ছিল ৩০ হাজার ১৪১ জনে। সুতরাং ছয় মাসে ব্যাংক খাতে নারী কর্মীর সংখ্যা বেড়েছে ১ হাজার ৪০৭ জন। অন্যদিকে পুরুষ কর্মীর সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৮৭৮ থেকে বেড়ে ১ লাখ ৬২ হাজার ১৯৪-তে পৌঁছেছে।

আরও জানা যায়, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে বোর্ডসদস্য হিসেবে নারীর অংশগ্রহণের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ। এর মধ্যে বিদেশি বাণিজ্যিক ব্যাংকে নারী বোর্ডসদস্যের অংশগ্রহণের হার সবচেয়ে বেশি, ১৫ দশমিক ৯১ শতাংশ। বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংকে নারী বোর্ডসদস্যের অংশগ্রহণের হার সবচেয়ে কম, ৪ শতাংশ।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, ব্যাংক খাতে নারীর অংশগ্রহণ প্রারম্ভিক পর্যায়ে বেশি। কারণ ব্যাংকের উচ্চপর্যায়ে ৯ দশমিক ৫৫ শতাংশ, মধ্যবর্তী ১৫ দশমিক ৮৩ ও প্রারম্ভিক পর্যায়ে ১৬ দশমিক ৮৬ শতাংশ নারী কর্মকর্তা কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com