1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

ঈশ্বরদীতে বাসচাপায় ছাত্রলীগ নেতাসহ নিহত ২

  • আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২, ১০.৪০ এএম
  • ২৭৫ Time View

পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় ছাত্রলীগ নেতাসহ মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারীর মুন্নার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের গুরুদাসপুর উপজেলার হামলাইকুল গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইশতিয়াক আহমেদ (২৫) ও একই উপজেলার দেবোত্তর গ্রামের আহসান হাবিবের ছেলে সালাউদ্দিন (২৪)। দুর্ঘটনায় আহত আরেক আরিফুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোটরসাইকেল চালক নিহত সালাউদ্দিন নাটোরের গুরুদাসপুর উপজেলার দিয়াঘাট ইউনিয়নের মোল্লারহাট এলাকার শফিকুল ইসলামের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে। অপর আরোহী নিহত ইশতিয়াক মুদি দোকানদার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানান, কুষ্টিয়ার থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে নাটোর থেকে আসা কুষ্টিয়াগামী ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ইশতিয়াক ঘটনাস্থলেই নিহত হন। বাসের চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস কর্মীরা প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপর দুই মোটরসাইকেল আরোহীকে ভর্তি করেন। সেখানেই ইশতিয়াককে মৃত ঘোষণা করা হয়।

পরে অপর আরোহীর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় তিনিও মারা যান।

পাকশী হাইওয়ে থানার এসআই বেলাল হোসেন জানান, মুন্নার মোড়ে যাত্রীবাহী মৌসুমী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় সালাউদ্দিন ও আরিফুলকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়া হচ্ছিল। পথিমধ্যে সালাউদ্দিন মারা যান।

পুলিশ কর্মকর্তা আরও জানান, পাকশী হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ওই বাসটি উদ্ধার করেছে। চালক ও হেলপার পলাতক আছে । এ ব্যাপারে পাকশী হাইওয়ে থানায় আইনগত ব্যবস্থা নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com