1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

পাকিস্তানের কাছে বড় ব্যবধানেই হারল বাংলাদেশ

  • আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ১১.৫৯ এএম
  • ২১৯ Time View

ম্যাচ জেতার কিছুটা আশ্বাস দিয়েছিলেন লিটন-আফিফ। তবে লিটনের বিদায়ের পরে তছনছ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ।

প্রথমেই সাব্বির ও মিরাজকে হারিয়ে চাপে পড়েছিল টাইগাররা। তবে সেই চাপ সামলে নিয়েছিলেন লিটন দাস ও আফিফ হোসেন। দুজনের ব্যাটে ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। তবে মোহাম্মদ নেওয়াজের বলে ছয় মারতে গিয়ে ক্যাচ আউট হন লিটন। ফেরেন ৩৫ করে। এরপর আরও দুই উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। যা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। তবে শেষে ইয়াসির আলি কিছুটা লড়াই করে গিয়েছিলেন। তবে তা যথেষ্ট ছিল না। ইয়াসির আলির অপরাজিত ২১ বলে ৪২ রানের ইনিংসে শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান করে বাংলাদেশ।


এর আগে ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানে মোহাম্মদ ওয়াসিমের বলে আউট হন মিরাজ। এরপর দলীয় ৩৭ রানে হাসান রাউফের বলে ১৮ বলে ১৪ রান করে আউট হন সাব্বির।

এদিকে তাসকিন-নাসুমের দারুণ বোলিংয়ের মাঝেও ব্যর্থ ছিলেন মুস্তাফিজ-হাসান মাহমুদরা। যেখানে তাসকিন তার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে চেপে ধরেছিলেন। সেখানে মুস্তাফিজ চার ওভারে দিয়েছেন ৪৮ রান; উইকেট পাননি একটিও। হাসান মাহমুদও খরুচে ছিলেন এদিন। ৪ ওভার বোলিং করে ৪২ রান দিয়েছেন এ পেসার।

এদিকে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভালো শুরু এনে দেন রিজওয়ান ও বাবর। তবে ম্যাচের অষ্টম ওভারে তাদের জুটি ভাঙেন মিরাজ। সুইপ করতে গিয়ে মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে ২৫ বলে ২২ রান করে প্যাভিলিয়নে ফেরেন বাবর। 


এরপর শান মাসুদকে ফেরান নাসুম আহমেদ। আর ইয়াসির আলীর দারুণ এক ক্যাচে তাসকিনের করা তৃতীয় ওভারে প্যাভিলিয়নে ফেরেন হায়দার আলি। তবে পাকিস্তানের অন্য ব্যাটসম্যানরা যেখানে ব্যর্থ, সেখানে বরাবরের মতো জ্বলে উঠেছেন মোহাম্মদ রিজওয়ান। তার অপরাজিত ৫০ বলে ৭৮ রানের ইনিংসে ভর করে ১৬৭ রানের পুঁজি পায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে দুটি উইকেট পেয়েছেন তাসকিন। এ ছাড়াও একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ, মেহেদী এবং নাসুম আহমেদ। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com