রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র উৎসবের দিনে আবহাওয়ার চ্যালেঞ্জ, বৃষ্টি থাকতে পারে আরও একদিন ৮১ হাজার বন্দির ঈদ কারাগারে, উল্লেখযোগ্য সংখ্যক ভিআইপি ডক্টরস ক্লাব অব ভৈরবের নবগঠিত কমিটিতে সভাপতি মাসুদ ও সম্পাদক নজরুল দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাত অবকাঠামোয় হামলা হলে ‘জিরো টলারেন্স’, ইরানের হুঁশিয়ারি

টি-টোয়েন্টি বিশ্বকাপে চারে ব্যাটিং করবেন সাকিব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২১৯ Time View

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে চার নম্বরে ব্যাটিং করতে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। জনপ্রিয় সংবাদমাধ্যমকে এমনটা ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার।

কিছুদিন আগেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে গিয়েছিলেন সাকিব। সেখানে ছয়টি ম্যাচ খেলে সবকটিতেই চার নম্বরে ব্যাটিংয়ে নামতে দেখা যায় সাকিবকে। চারে নেমে একটি হাফ সেঞ্চুরিও করেছেন সাকিব। চার নম্বরে নেমে সাকিবের হাফ সেঞ্চুরি চোখ এড়ায়নি নির্বাচকদের। এ কারণে বিশ্বকাপেও সাকিবকে চার নম্বরে চান বাশার। জাতীয় দলে চার নম্বরে নেমে এখন পর্যন্ত ৪০ ম্যাচ খেলেছেন সাকিব।

যেখানে ২৮.৭২ গড়ে ও ১২২.৩৬ স্ট্রাইক রেটে এক হাজার ৩৪ রান করেছেন তিনি। ২০১৯ সালে পাওয়া নিষেধাজ্ঞার পর ক্রিকেটে ফিরে তিনে নেমে ২৫ ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে ১১১.৬৮ স্ট্রাইক রেটে ৪৭৮ রান করেছেন তিনি। হাফ সেঞ্চুরি করেছেন মাত্র একটি।

সাকিবের চারে নামা প্রসঙ্গে বাশার বলেন, ‘আমরা এটা নিয়ে আলোচনা করছি। সিপিএলে সে চার নম্বরে ব্যাটিং করেছে এবং সফল হয়েছে। অস্ট্রেলিয়ার উইকেটেও সে যেটা দরকার, সেটাই করবে। সাকিব যে তার ব্যাটিং পজিশন ছাড়বে না- এমন কিছুই নয়। সে স্বাচ্ছন্দ্যে খেলতে ভালোবাসে। আমরা যখন তার সাথে কথা বলেছি, তিনে বা চারে যেখানেই সে নামুক তাতে তার কোনও সমস্যা নেই। সাকিব যেকোনো জায়গায় ব্যাট করতে প্রস্তুত। সে সবকিছুই অন্যভাবে দেখে। দলের জন্য কিছু করতে পারলে খুশি হয়। আমার মনে হয়, অস্ট্রেলিয়াতে সে চার নম্বরে ব্যাটিং করবে এবং তিনে নামবে অন্য কেউ। আমার মনে হয়, আমাদের পাঁচ-ছয়-সাতে কারা নামবে সেটাও ঠিক করা আছে।’

চারে নেমে সিপিএলের শুরুটা অবশ্য ভালো হয়নি সাকিবের। টানা দুই ম্যাচেই শুন্য করেন তিনি। তৃতীয় ম্যাচে ২৫ বলে ৩৫ ও চতুর্থ ম্যাচে ৩০ বলে ৫৩ রান করেন তিনি। তারপরের দুই ম্যাচে করেন যথাক্রমে এক ও পাঁচ রান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS