1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজের নতুন ব্রাঞ্চ উদ্বোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৯.৩৭ পিএম
  • ২৬৫ Time View

ঢাকার দিলকুশায় স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজের নতুন ব্রাঞ্চ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) এ উপলক্ষে স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজের দিলকুশা ব্রাঞ্চে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

এদিন সকাল ৯টা ৩০ মিনিটে লেনদেন শুরু করেছে স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্নসান স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেড।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও নুর মোহাম্মদ বাবু, বিজনেস কনসালটেন্ট ও সিএও এম তালুকদার এবং ইউনাইটেড ফিনান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেডের সিইও হাসান জাবেদ চৌধুরী প্রমুখ।

প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডাইরেক্টর নুর মোহাম্মদ বাবু বলেন, বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং তাদের বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করতে চায় স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেড।

প্রতিষ্ঠানটির বিজনেস কনসালটেন্ট ও সিএও এম তালুকদার বলেন, স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ ব্রাঞ্চ চালু করেছে নিজেদের ব্যবসায় পরিধি বাড়ানোর জন্য। তবে বিনিয়োগকারীদের স্বার্থ শতভাগ রক্ষা করতে চায় তারা। পুঁজিবাজারে গুজব ভয়াবহ হয়ে উঠেছে। আমরা বিনিয়োগকারীদের সেই গুজব থেকে রক্ষা করে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করতে চাই। এ জন্য আমরা শুরুতেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। আমাদের হাউজে বিও একাউন্ট ওপেন করলেই আমরা টেকনিক্যাল এনালাইসিস ট্রেনিং করাবো। যাতে বিনিয়োগকারীরা গুজবের পিছনে না ছুটে নিজে বুঝে শুনে টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমে নিজের কষ্টার্জিত টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারে। বাজারের প্রাণ ভোমরা হলেন সাধারণ বিনিয়োগকারীরা। তারা ভালো থাকলে ভালো থাকবে শেয়ারবাজারের সাথে জড়িত সকল ব্যবসা প্রতিষ্ঠান। তাই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে বিনিয়োগকারীদের সহযোগিতা করা। সেজন্য আমরা শুরু থেকেই রিসার্চ এন্ড ডেভলপমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজ শুরু করেছি। আমরা একটি দক্ষ রিসার্চ এন্ড ডেভলপমেন্ট টিম তৈরি করেছি। যারা সর্বদা বিনিয়োগকারীদের সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, দেশের পুঁজিবাজারে অবদান রাখতে চাই। নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ও আধুনিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য ‘ওএমএস’ সেবা দিবে স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ। এ লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। এর ফলে বিনিয়োগকারীরা দেশ ও দেশের বাহিরে বসে কাজের ফাঁকে নিজের লেনদেন নিজেই সম্পন্ন করতে পারবে।

উল্লেখ্য, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নতুন ৫৮টি ট্রেক ইস্যু করেছিলো। এর মধ্যে ১২তম ট্রেক হিসেবে চলতি বছরের ৩১ মার্চ যাত্রা শুরু করেছে স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com