1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Title :
কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করল এনসিপি, গঠন করল রাজনৈতিক পর্ষদ সিলেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শ-তে বলিয়ারপুরে মাদকবিরোধী যুব সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক

ভারত সফরে বিসিবি একাদশের দল ঘোষণা

  • আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ২.০৮ পিএম
  • ২৩২ Time View

বিসিবি একাদশের হয়ে ভারত সফরে যাচ্ছেন সাবেক টেস্ট দলপতি মুমিনুল হক। তার সঙ্গে জায়গা পেয়েছেন টেস্ট দলের স্পিনার তাইজুল ইসলামও এই দলটির অধিনায়কত্ব করবেন মোহাম্মদ মিঠুন।

টেস্ট ক্রিকেটে লম্বা সময় ধরে চেনা ছন্দে নেই মুমিনুল ইসলাম। এই সফরে তাকে রাখা হয়েছে মূলত হারানো ছন্দ খুঁজে পাওয়ার জন্য। তবে মুমিনুল দলে থাকলেও ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দেয়া মিঠুনই দেবেন এখানকার নেতৃত্ব।

মুমিনুল ও তাইজুলের সঙ্গে এই দলটিতে আছেন ব্যাটার এনামুল হক বিজয় এবং তৌহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের মতো এই সফরেও থাকছেন টেস্ট ওপেনার মাহমুদুল হাসান জয় ও পেসার সৈয়দ খালেদ আহমেদ। এই একাদশে আছেন সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চমক জাগানো পেস বোলিং অলরাউন্ডার রিপন মন্ডল। দলে আছেন প্রতিভাবান লেগ স্পিনার রিশাদ হোসেনও।

বিসিবি একাদশের ভারতে সফরের সবকটি ম্যাচই হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। এই সফরে ভারতের তামিলনাড়ু একাদশের বিপক্ষে দুটি চারদিনের এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে মিঠুনের দল। সিরিজের প্রথম চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর থেকে, পরেরটি অনুষ্ঠিত ১৯ অক্টোবর। একদিনের ম্যাচের সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।

চারদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক (বিজয়), তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, এনামুল হক।

একদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক (বিজয়), মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভির ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com