1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

ভারতে হিমালয়ে তুষারধসে ১০ জন নিহত, নিখোঁজ ২৮

  • আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ১২.১৮ পিএম
  • ২২৪ Time View

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১ সদস্যের একটি পবর্তারোহী দল তুষারধসের কবলে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে গাড়ওয়াল হিমালয়ের গঙ্গোত্রী রেঞ্জে প্রায় ১৭ হাজার ফুট উঁচুতে অবস্থিত একটি শৃঙ্গে তুষারধসের কবলে পড়ে ভারতীয় পবর্তারোহীদের একটি দল।

এই দলে ছিলেন উত্তরকাশী-ভিত্তিক নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং (এনআইএম)-এর প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকরা। উন্নত প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে চূড়ায় আরোহণের পরে ফিরে আসার পথে তুষারধসের কবলে পড়েন তারা।

এনআইএমের অধ্যক্ষ কর্নেল অমিত বিষ্ট জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে ১০ জনের মরদেহ দেখা গেছে, যার মধ্যে চারটি উদ্ধার করা হয়েছে।

তবে অন্ধকার ও প্রতিকূল আবহাওয়ার কারণে মঙ্গলবার উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছিল। বুধবার থেকে তা আবারও শুরু করা হবে।

তুষারধসের ঘটনায় নিখোঁজ ২৮ জনের নামের একটি তালিকা প্রকাশ করেছে উত্তরাখণ্ড পুলিশ। এদের মধ্যে পশ্চিমবঙ্গ, দিল্লি, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটক, আসাম, হরিয়ানা, গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশের প্রশিক্ষণার্থীদের নাম রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com