1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ বন্ডবাজার গতিশীল করতে মূল বোর্ডে থিমেটিক বন্ড আনছে বিএসইসি বরেণ্য কূটনীতিক ও সাবেক রাষ্ট্রদূত ড. এম. আফসারুল কাদেরের কুলখানি আগামী ১ ডিসেম্বর সাংবাদিক নেকবর হোসেনের পিতা সমাজসেবক মো. আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু বাংলাদেশের পোশাকশিল্প থেকে ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ সরাল বিদেশি ব্র্যান্ড

বন্ড আবেদন বাতিল বারাকা পাওয়ার লিমিটেডের

  • আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ১২.১০ পিএম
  • ২৩২ Time View

পুঁজিবাজার থেকে বারাকা পাওয়ার লিমিটেডের বন্ডে মাধ্যেমে অর্থ উত্তোলনের আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা। কোম্পানিটি জিরো কুপন বন্ড উস্যু করতে চেয়েছিল।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটিকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

ডিএসইর তথ্য মতে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ১৮০ কোটি টাকা উত্তোলনের জন্য গত বছরের নভেম্বর মাসে নন-কনভার্টিবল জিরোকুপন বন্ড সিদ্ধান্ত নিয়েছিল।বারাকা পাওয়ারের পরিচালনা পর্ষদ, কোম্পানির উচ্চ সুদের ঋণ পরিশোধের লক্ষ্যে এই অর্থ উত্তোলনের সিদ্ধান্ত নেয়।

২০১১ সালে তালিকাভুক্ত কোম্পানিটি এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার কাছে জিরোকুপন বন্ড আবেদন জমা দেয়। এরপর বিএসইসি আবেদনটি যাচাই-বাছাই করে অসম্মতিপত্র দেয়। তবে কী কারণে সম্মতি দেওয়া হয়নি তা জানানো হয়নি। কোম্পানির ২০২১ সালের আর্থিক প্রতিবদেন অনুসারে মোট ঋণ রয়েছে ৩৫৮ কোটি টাকা। যার বেশিরভাগ উচ্চ সুদে নেওয়া।

কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ২৩ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৬১টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার সংখ্যা ৩১ দশমিক ৮৭ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার সংখ্যা ৪০ দশমিক ৮২ শতাংশ। এছাড়াও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার সংখ্যা ২৭ দশমিক ৫১ শতাংশ। মঙ্গলবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২২ টাকা ৪০ পয়সায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com