1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বিজিবির বিশেষ অভিযান ৯০ হাজার টাকার অবৈধ সিগারেট জব্দ মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা; চালক আহত সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

সালমা: যখন জিতি তখন কিন্তু এত প্রশ্ন আসে না

  • আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৬.৩৫ পিএম
  • ২৩৭ Time View

এশিয়া কাপের আজকের ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে উইকেট থেকে বাড়তি সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। বরং টার্নিং ও মন্থর উইকেটে যে ধরনের ব্যাটিং করা প্রয়োজন ছিল সেটা করতে পারেনি একটুও। বেশিরভাগ সময় ক্রস শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন বাংলাদেশের ব্যাটাররা। মাঝে নিগার সুলতানা জ্যোতি কিংবা সালমা খাতুন প্রচেষ্টা চালালেও দলের রান ৭০ এর বেশি হয়নি।

হতাশার ব্যাটিং শেষে বোলিংয়ে নেমেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দারুণ ব্যাটিংয়ে পাকিস্তানকে ৯ উইকেটের জয় এনে দেন সিদরা আমিন। পাকিস্তানের বিপক্ষে হারের দিনে সংবাদ সম্মেলেন এসেছিলেন সালমা। ৬ ম্যাচ পর হারা বাংলাদেশের এই প্রতিনিধিকে একের পর এক প্রশ্ন ছুঁড়ে দিচ্ছিলেন সাংবাদিকরা।

৮ মিনিটের সংবাদ সম্মেলনের শেষের দিকটায় খানিকটা বিরক্তই দেখা গেল সালমাকে। সেখান থেকেই হয়তো বলে ফেললেন, ‘আসলে কথা হচ্ছে আজকে আমাদের দিন খারাপ গেছে। যে কারণে এত প্রশ্ন আছে। আমরা যখন জিতি তখন কিন্তু এত প্রশ্ন আসে না।’

টপ অর্ডার ব্যর্থ হওয়ার দিনে জ্বলে উঠতে পারেনি মিডল অর্ডার ব্যাটাররা। শুরুর ধাক্কা সামলে উঠতে না পারায় সালমা ছাড়া বাকি সবাই ছিলেন ব্যর্থ। প্রস্তুতি ঠিক থাকলেও খানিকটা ভাগ্যকে দুষছেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার।

সালমা বলেন, ‘আসলে আমরা দলের সবাই প্রস্তুত থাকি। যেকোনো মুহূর্তে যাকে যখন দরকার তখন নামানো হবে। ওরকম আসলে চাপ ছিল না। টপ অর্ডার পারছে না বলে যে আমরা পারবো না। আমি যখন গিয়েছি, নরমালি ব্যাট করেছি, দলকে কিছু দেওয়ার চেষ্টা ছিল। সবার মধ্যেই এই প্রস্তুতি ছিল। হয়তো ভাগ্য খারাপ আজকে রান করতে পারিনি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com