1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

নেতা-কর্মীদের মন্দির ও মণ্ডপ পাহারা দেওয়ার নির্দেশ আ.লীগের

  • আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১০.০৭ এএম
  • ২৩০ Time View

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দুর্গপূজায় মন্দিরে মন্দিরে, মন্ডপে মন্ডপে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্কভাবে পাহারা দেয়ার নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পদাক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি প্রকাশ্যে যতটা নিস্ক্রিয় ভেতরে ভেতরে ততটা সক্রিয় আছে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপুজা উপলক্ষে আগের বছরের বিভিন্ন ধরনের অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে এবার সরকার সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্দিরে মন্দিরে, মন্ডপে মন্ডপে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্কভাবে পাহারা দিতে হবে।

শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, এই দুর্গাৎসবে সক্রিয়ভাবে দরকার হলে মন্দিরে মন্দিরে পাহারায় থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নেতাকর্মীরা থাকবে এটা আশা করি। সতর্ক ও সস্ক্রিয়ভাবে থেকে সব ধরনের উদ্বেগ দুর করার আহ্বান জানাচ্ছি। আপনারা আতঙ্কিত হবেন না, উদ্বিগ্ন হবেন না। আমরা আপনাদের পাশে আছি।

তিনি বলেন, গতবারের দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। সারা দেশর মন্দিরে মন্দিরে, মন্ডপে মন্ডপে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্কভাবে পাহারা দিতে হবে, শেখ হাসিনার পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মনে প্রাণে চিন্তা চেতনা একটি অসাম্প্রদায়িক দল এবং আমাদের প্রায় প্রতিদিনের বক্তব্যে আমাদের অসাম্প্রদায়িক চেতনার যে বিষয়টি আমরা ধারন করি এবং সভা-সমাবেশে, বিক্ষোভে দৃঢ় কন্ঠে উচ্চারনে আমরা কখনো দিধাগ্রস্থ হই না।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারের ১৩ বছরের মধ্যে গতবার ব্যতিরেখে কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। ১২ বছর কোনো দুর্গাপূজায় সামান্যতম কোনো বিশৃঙ্খলা বলুন, সন্ত্রাস বলুন, কোনো ঘটনাই ঘটেনি। মাঝে মাঝে কিছু কিছু ঘটনা ঘটেছে। গতবার সতর্কতার একটা ঘাটতি ছিলো। কারন সময়টা এখন সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তি, তারা বাইরে তাদেরকে যতটা নিস্ক্রিয় মনে হয়, ভেতরে ভেতরে তারা তার চেয়ে সক্রিয়।

তিনি বলেন, আমরা পরিস্কারভাবে বলতে চাই, সনাতন ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় যে উৎসব সেই উৎসবকে সামনে রেখে আতঙ্কে থাকবে, উদ্বিগ্ন থাকবে, এটা হতে পারে না। ভোট হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবার ভোটেরই মূল্য সমান। আপনারও ভোটার এদেশের নাগরিক আপনারা দ্বিতীয়, তৃতীয় শ্রেনীর নাগরিক এটা কারোরই মনে করা উচিত না। কারো ভোটের মূল্য বেশি কারো ভোটের মূল্য কম নয়।

এ মতবিনিময় সভায় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com