রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র উৎসবের দিনে আবহাওয়ার চ্যালেঞ্জ, বৃষ্টি থাকতে পারে আরও একদিন ৮১ হাজার বন্দির ঈদ কারাগারে, উল্লেখযোগ্য সংখ্যক ভিআইপি ডক্টরস ক্লাব অব ভৈরবের নবগঠিত কমিটিতে সভাপতি মাসুদ ও সম্পাদক নজরুল দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাত অবকাঠামোয় হামলা হলে ‘জিরো টলারেন্স’, ইরানের হুঁশিয়ারি

সাকিবদের বিদায় করে ফাইনালে জ্যামাইকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৯ Time View

টানা দুই হারে ফাইনালে ওঠা হলো না সাকিব আল হাসানের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের। গায়ানাকে ৩৭ রানে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে উঠে গেল জ্যামাইকা তালাওয়াস। এক অক্টোবরের ফাইনালে বার্বাডোস রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে জ্যামাইকা।

গায়ানার ব্যর্থতার দিনে আলো ছড়াতে পারেননি সাকিবও। বল হাতে তিন ওভার করে ৩০ রান খরচায় উইকেটশুন্য ছিলেন তিনি। এবারের সিপিএলে এই প্রথম উইকেটশুন্য ছিলেন সাকিব। ব্যাট হাতে বিশাল লক্ষ্য তাড়ায় ছয় বলে মাত্র পাঁচ রান করেন তিনি।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ২২৬ রান তোলে জ্যামাইকা। ৫২ বলে সাতটি চার ও আটটি ছক্কায় ১০৯ রান করে অপরাজিত থাকেন দলটির ব্যাটার শামারহ ব্রুকস। শেষদিকে ইমাদ ওয়াসিম খেলেন ১৫ বলে অপরাজিত ৪১ রানের ঝড়ো ইনিংস। ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কার মার। এ ছাড়া ২২ বলে ৩৭ রান করেন দলটির অধিনায়ক রভম্যান পাওয়েল।

গায়ানার হয়ে প্রত্যেক বোলারই এ দিন ওভার প্রতি সাড়ে ৮ রানের বেশি দিয়েছে। ৪৩ রান খরচায় দুই উইকেট নেন রোমারিও শেফার্ড। লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গায়ানা। শেষ পর্যন্ত ২০ ওভারে আট উইকেটে ১৮৯ রান তোলে দলটি। ৩৭ বলে ইনিংস সর্বোচ্চ ৫৬ রান আসে কিমো পলের ব্যাটে।

এ ছাড়া শাই হোপ করেন ১৩ বলে ৩১ রান। জ্যামাইকার হয়ে দুটি করে উইকেট নেন ক্রিস গ্রিন এবং ইমাদ ওয়াসিম। অসাধারণ সেঞ্চুরিতে ম্যাচসেরা হন ব্রুকস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS