1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

ত্রিদেশীয় সিরিজেও চলবে পরীক্ষা-নিরিক্ষা

  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৩.৩২ পিএম
  • ২৩০ Time View

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ দলের একাদশে ছিলেন মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। তবে দ্বিতীয় ম্যাচে এবাদত হোসেন ও তাসকিন আহমেদকে সুযোগ দেয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। আরব আমিরাতকে হোয়াইটওয়াশের পর জানা গেল নিউজিল্যান্ডের মাটিতে আসন্ন ত্রিদেশীয়টি-টোয়েন্টি সিরিজেও পেসারদের নিয়ে পরীক্ষা-নিরিক্ষা চালাবে বাংলাদেশ।

প্রথম ম্যাচে দারুণ বোলিং করেছিলেন মুস্তাফিজ ও শরিফুল। অভিজ্ঞ পেসার মুস্তাফিজ নেন দুই উইকেট। শরিফুল নিয়েছিলেন তিনটি উইকেট। তাদের অসাধারণ বোলিংয়ে সেই ম্যাচটি সাত রানে জিতে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তাসকিন এবং এবাদত সেভাবে রঙ ছড়াতে না পারলেও খারাপ করেননি। তাসকিন ২২ রান ও এবাদত ২৪ রান খরচায় তুলে নেন একটি করে উইকেট। বাংলাদেশ ম্যাচটি জিতে ৩২ রানে।

ম্যাচ শেষে আসন্ন ত্রিদেশীয় সিরিজ নিয়ে পরিকল্পনার কথা জানান দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। তিনি বলেন, ‘তাসকিনকে বাদ দেওয়া হয়েছিল প্রথম ম্যাচে, এই কথা আমি বলব না। আমাদের পরিকল্পনা ছিল কে কোন ম্যাচে খেলবে তা নিয়ে। মোস্তাফিজ ও শরীফুল প্রথম ম্যাচে খেলবে এটা আগেই নির্ধারিত ছিল। আজ তাসকিন ও ইবাদত খেলেছে। আমাদের পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর পরিষ্কার পরিকল্পনা ছিল। সামনেও এমনই পরিকল্পনা থাকবে। বিশ্বকাপে কে হবে আমাদের পেসার, সেটা নির্ধারণের জন্যই আমাদের এই পরিকল্পনা।’

অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজেই দলের পেস ইউনিট সাজাতে চান অভিজ্ঞ এই ভারতীয় কোচ। শ্রীরাম আরও বলেন, ‘আমাদের ত্রিদেশীয় সিরিজ আছে নিউজিল্যান্ডে। সেখানে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলব। পাকিস্তান এই মুহূর্তে অসাধারণ টি-টোয়েন্টি খেলছে। আর নিউজিল্যান্ড তো ঘরের মাঠে দারুণ দল। ছেলেদের জন্য সেটা ভিন্নরকমের চ্যালেঞ্জ হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com