সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাদানী এভিনিউতে বিওয়াইডি -এর নতুন শোরুম উদ্বোধন: বাংলাদেশে নিউ এনার্জি ভেহিকল সম্প্রসারণে আরেকটি পদক্ষেপ ‎সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ‎ সুনামগঞ্জ বেসরকারি ক্লিনিক উদ্বোধনে সিভিল সার্জন, পক্ষপাত্বিতের আভাস। পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে তুং হাই নিটিং সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে স্টান্ডার্ড ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

পোশাক কারখানা উন্নয়নে ঋণের সুদ কমে ৫%

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩১ Time View

তৈরি পোশাক খাতের নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নে চালু করা ঋণের সুদহার ২ শতাংশ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এই তহবিলের ঋণের সুদহার হবে ৫ শতাংশ।

সোমবার (২৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এর আগে এ তহবিল থেকে কারখানাগুলোর সংস্কার বা উন্নয়নের জন্য রফতানিকারক ও উদ্যোক্তাদের দেওয়া ঋণের সুদহার ছিল ৭ শতাংশ।

দেশের প্রধান রফতানি পণ্য পোশাক খাতের সহায়তায় ২০১৯ সালে ‘প্রোগ্রাম টু সাপোর্ট সেইফটি রেট্রোফিটস অ্যান্ড এনভাইরনমেন্টাল আপগ্রেডেশন (এসআরইইউপি)’ প্রকল্প চালু করা হয়। এ প্রকল্পের আওতায় গঠিত তহবিল থেকে পোশাক খাতের কারখানাগুলো এ ঋণ পাচ্ছে।

তৈরি পোশাক কারখানার অগ্নি নির্বাপণ, কর্মপরিবেশ উন্নয়ন, শ্রমিকের নিরাপত্তা এবং পরিবেশবান্ধব বা নিরাপত্তা জোরদার বিষয়ক বিনিয়োগে এ তহবিল থেকে ঋণ নেওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ ব্যাংকগুলো এ খাতে ঋণ দিতে তহবিল থেকে আড়াই শতাংশ সুদে অর্থ নিতে পারবে। আর গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার হবে সর্বোচ্চ ৫ শতাংশ।

এ তহবিল থেকে নেওয়া পুরনো ও নতুন সব ঋণের ক্ষেত্রেই নতুন সুদহার গত ১৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

এ প্রকল্পের আওতায় কারখানাগুলোর জন্য মোট অর্থায়নের আকার ৬৪ দশমিক ২৯ মিলিয়ন ইউরো। এতে ইইউ ও জিআইজেড-এর অনুদান এবং বাংলাদেশ ব্যাংকের অর্থায়ন রয়েছে। উন্নয়ন সহযোগীদের অংশগ্রহণে প্রকল্পটি চালু করা হয়।

এই তহবিল থেকে এখন পর্যন্ত ১৭টি কারখানা ১৭০ কোটি ঋণ পেয়েছে। অনুদান দেওয়া হয়েছে ২ কোটি ৬৩ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, পোশাক খাতের উৎকর্ষ বাড়াতে ঋণের সুদহার কমানো হয়েছে, যাতে এই তহবিল থেকে ঋণ নিয়ে কারখানা উন্নয়নে আরও বেশি কারখানা এগিয়ে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS