রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ইসরায়েলের পারমাণবিক প্রকল্পে ইরানের পাল্টা হামলা, আহত শতাধিক কারাগারে ঈদে বিশেষ খাবারে সাবেক আইজিপি, মেয়র আইভি ও মমতাজরা ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র উৎসবের দিনে আবহাওয়ার চ্যালেঞ্জ, বৃষ্টি থাকতে পারে আরও একদিন ৮১ হাজার বন্দির ঈদ কারাগারে, উল্লেখযোগ্য সংখ্যক ভিআইপি

তিউনিসিয়ার বিপক্ষে ৫ গোল ব্রাজিলের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৬৫ Time View

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তিউনিসিয়াকে রীতিমতো বিধ্বস্ত করে ছাড়লো ব্রাজিল। তিউনিসিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও রীতিমতো গোল উৎসব করেছেন রাফিনিয়া-নেইমাররা।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ১০ জনের তিউসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে নেইমাররা। সব মিলিয়ে বিশ্বকাপের দারুণ এক প্রস্তুতি সারলো লাতিন আমেরিকার ব্রাজিল।

৪৯ বছর পর মুখোমুখি দেখা দুই দলের। এত বছর পর এসেও খড়া কাটাতে পারলো না আফ্রিকার দেশ তিউনিসিয়া। মঙ্গলবার প্রথম থেকেই দলটিকে বেশ চেপে ধরে পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল। এদিন গোলের দেখা পেয়েছেন নেইমার, উইঙ্গার রাফিনহা, রিচার্লিসন, ও পেদ্রো। প্রত্যেকে এক গোল করে দিলেও রাফিনহা তিউসিয়ার জালে দুইবার বল পাঠিয়ে উল্লাসে মাতেন।

ম্যাচের ১১তম মিনিটেই দুর্দান্ত হেডে গোলের সূচনা করেন উইঙ্গার রাফিনহা। পাল্টা জবাবে সাত মিনিটের মাথায় দারুণ এক ফ্রি কিকে মনতাসার তালবির হেডে সমতায় ফিরে তিউনিসিয়া। ১ মিনিট যেতে না যেতেই রিচার্লিসনের গোলে আবার এগিয়ে যায় ব্রাজিল। ওই গোলের পরই গ্যালারি থেকে ব্রাজিলের খেলোয়াড়দের দিকে কলা ছুঁড়ে মারার ঘটনা ঘটে। যদিও কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়। ম্যাচের ২৯তম মিনিটে নেইমারের পেনাল্টি থেকে ৩-১ গোলে পৌঁছে যায় ব্রাজিল। ৪০তম মিনিটে স্কোরলাইন ৪-১ করে দলকে বড় জয়ের পথে এগিয়ে নেন রাফিনহা। আর ৭৪ মিনিটে শেষ গোলটি করেন পেদ্রো।

এই নিয়ে টানা ১৫ ম্যাচ অপরাজিত রইল তিতের দল। ১২ জয়ের সঙ্গে তিনটিতে ড্র করেছে তারা। গত বছর ঘরের মাঠে কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে শেষবার হেরেছিল দলটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS