1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Title :
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল-জামালপুর সড়কে বাস-বাইক সংঘর্ষে নারী নিহত টাঙ্গাইলে রোগীবান্ধব উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সভা টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলে বন্যপ্রাণির সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর শনিবার টাঙ্গাইলে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

বিপিএল: দেশিরা সর্বোচ্চ ৮০ লাখ, বিদেশিরা পাবেন ৮০ হাজার ডলার

  • আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৫.৫৪ পিএম
  • ২৬৬ Time View

২০২৩ সালের জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। এর আগে ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারন করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ড্রাফটে সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা দেশি ক্রিকেটাররা পাবেন ৮০ লাখ টাকা।

বিদেশিদের পারিশ্রমিক ধরা হয়েছে ৮০ হাজার মার্কিন ডলার। গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। সেই সঙ্গে জানিয়েছেন, এবারের বিপিএলে থাকছে না কোন আইকন ক্রিকেটার। তবে সরাসরি চুক্তিতে একজন ক্রিকেটার দলে অন্তর্ভুক্ত করা যাবে।

বিপিএলে খেলা ক্রিকেটাররা মোট সাত ক্যাটাগরিতে পারিশ্রমিক পাবেন। সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবেন ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা। তাদের পারিশ্রমিকের পরিমাণ ৮০ লাখ টাকা। এরপরই থাকছে ‘বি’ ক্যাটাগরি। এখানে জায়গা পাওয়া ক্রিকেটারদের প্রত্যেকে পাবেন ৫০ লাখ টাকা করে।

এরপরই থাকছে ‘সি’ ক্যাটাগরি। তাদের পারিশ্রমিকের পরিমাণ ৩০ লাখ টাকা। আর ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিকের পরিমাণ ২০ লাখ টাকা। এরপর থাকছে ‘ই’ ক্যাটাগরি। এখানে জায়গা পাওয়া ক্রিকেটারদের প্রত্যেকে পাবেন ১৫ লাখ টাকা করে। ‘এফ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ১০ লাখ টাকা করে। আর সর্বনিম্ন ৫ লাখ টাকা পারিশ্রমিক থাকছে ‘জি’ ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com