1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

ঝড়ো হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফের ম্যাচসেরা সাকিব

  • আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১.১৪ পিএম
  • ২৪৮ Time View

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের খেলা প্রথম দুই ম্যাচে গোল্ডেন ডাক মারলেও দুরন্ত পারফরম্যান্সে পরের দুই ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার জিতলেন সাকিব আল হাসান। তার অসাধারণ পারফরম্যান্সে বার্বাডোজ রয়্যালসকে পাঁচ উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

সাকিব যোগ দেয়ার আগে নিজেদের প্রথম ছয়টি ম্যাচে মাত্র একটিতে জিতেছিল গায়ানা। এমন পারফরম্যান্সে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় ছিল তারা। কিন্তু সাকিব যোগ দেয়ার পর টানা চারটি ম্যাচ জিতে নিয়েছে দলটি। ফলে গ্রুপ পর্বে দ্বিতীয় হয়ে প্লে-অফের টিকিট কাটলো শিমরন হেটমায়ারের দল। আর এই কারণে ফাইনালে ওঠার জন্য দুটি সুযোগ পাবে দলটি। মঙ্গলবার রাতে প্রথম কোয়ালিফায়ারে আবারও বার্বাডোজের বিপক্ষে খেলবে তারা।

ম্যাচটি জিতলে চলে যাবে সরাসরি ফাইনালে। আর এই ম্যাচটি হেরে গেলে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ থাকবে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে এলিমিনেটর খেলা সেইন্ট লুসিয়া কিংস ও জ্যামাইকা তালাওয়াজের মধ্যকার জয়ী দল।

প্রভিডেন্স স্টেডিয়ামে গায়ানার বিপক্ষে আগে ব্যাটিং করে ১২৫ রানেই গুটিয়ে যায় বার্বাডোজ রয়্যালস। গায়ানার হয়ে রোমারিও শেফার্ড তিনটি উইকেট নেন। ২.৩ ওভার বোলিং করে ১২ রান খরচায় এক উইকেট নেন সাকিব। জবাবে মাত্র ১৪.৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গায়ানা। ব্যাট হাতে ৩০ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন সাকিব। ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কার মার। ঠিক আগের ম্যাচটিতে ব্যাট হাতে ২৫ বলে ৩৫ রান করেন সাকিব। তারপর চার ওভারে মাত্র ২০ রান খরচায় নেন ৩টি উইকেট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com