1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

নাতনির রাগ ভাঙাতে যা করেন অমিতাভ

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ১.৩১ পিএম
  • ২০৭ Time View

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। বয়স আশির কাছাকাছি হলেও এখনো কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় তাকে। পরিবারের সদস্যদেরও ঠিকমতো সময় দিতে পারেন না। এজন্য মাঝে মাঝে তার ওপর রাগ করেন নাততি আরাধ্য বচ্চন।

বর্তমানে ‘কৌন বানেগা ক্রোড়পতি’ রিয়েলিটি শোয়ের সঞ্চালনায় ব্যস্ত অমিতাভ বচ্চন। অনুষ্ঠানে এক প্রতিযোগীর সঙ্গে আড্ডার মাঝে তিনি জানিয়েছেন— কীভাবে নাতনি আরাধ্যর রাগ ভাঙান তিনি।

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের মেয়ে আরাধ্য। বয়স মাত্র ১০ হলেও এখনই নাচ, আবৃত্তিতে পারদর্শী অমিতাভের ছোট নাতনি। বলিউডের ‘বিগ বিগ’ বলেন, ‘আরাধ্য সকালে স্কুলে চলে যায় আর আমি কাজে চলে আসি। স্কুল থেকে আসার পর তার মা তাকে বাড়ির কাজ করতে দেয়। আমার কাজ থেকে ফিরতে অনেক দেরি হয়। তাই আমাদের দেখা হয় না বলললেই চলে। তবে প্রযুক্তির বদৌলতে ফেস টাইমে কথা বলি। মাঝে মাঝে সে আমার ওপর রেগে যায়। তার প্রিয় রং গোলাপি আর হেয়ারব্যান্ড-ক্লিপ খুব পছন্দ করে। তাই তখন তাকে আমি গোলাপি হেয়ারব্যান্ড উপহার দিই, আর সে খুশি হয়ে যায়।’

সম্প্রতি অমিতাভ বচ্চন অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটকে। এছাড়া অভিনয় করেছেন নাগার্জুনা আক্কিনেনি ও মৌনি রায়। আয়ান মুখার্জি পরিচালিত সিনেমাটি গত ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে।

বর্তমানে অমিতাভের ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। ‘গুডবাই’, ‘উঁচাই’, ‘গণপথ’, ‘প্রজেক্ট কে’, ‘বাটারফ্লাই’ প্রভৃতি সিনেমায় দেখা যাবে তাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com