1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

ফের সুদের হার বাড়ালো ফেড, ১৪ বছরে সর্বোচ্চ

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ১০.৪৫ এএম
  • ১৮৪ Time View

যুক্তরাষ্ট্রের এখন বড় সমস্যা মূল্যস্ফীতি, যা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে ধারাবাহিক উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যাচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংক। জানা গেছে, ব্যাংকটি টানা তৃতীয়বারের মতো মূল সুদের হার তিন-চতুর্থাংশ বা শূন্য দশমিক ৭৫ শতাংশ পয়েন্ট বাড়িয়ে তিন থেকে তিন দশমিক দুই পাঁচ শতাংশ পর্যন্ত করেছে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ।

এদিকে নীতিনির্ধারকরা ইঙ্গিত দিয়েছেন যে, ২০২৩ সালের শুরুর দিকে সুদের হার আরও বাড়ানো হতে পারে, যা জুনের পূর্বাভাস থেকে অনেক বেশি।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, সুদের হার বাড়ানো ফলে ঋণের খরচ আরও বেড়ে যাবে।

ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেছেন, চাহিদা কমাতে, দাম বাড়ার চাপ কমাতে ও অর্থনীতির দীর্ঘমেয়াদি ক্ষতি এড়াতে হার বৃদ্ধি প্রয়োজনীয় ছিল। তবে তিনি স্বীকার করেছেন এ পদক্ষেপে কিছুটা ক্ষতি হবে।

বিশ্বের অনেক দেশই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর মতো পদক্ষেপ নিয়েছে। জাপান ও চীনও একই পথে হাঁটছে।

এর আগে ফের সুদের হার বাড়ানোর খবরে মার্কিন ডলার আরও শক্তিশালী হয়। পতন হয় ভারতীয় রুপিসহ বেশ কিছু আন্তর্জাতিক মুদ্রার। বুধবার (২১ সেপ্টেম্বর) এক ডলারে ৭৯ দশমিক ৯৭৫০ রুপি পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com