1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

মারা গেছেন হাসির জাদুকর রাজু শ্রীবাস্তব

  • আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৫.০০ পিএম
  • ২৩৬ Time View

ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব মারা গেছেন। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

এ অভিনেতার পরিবারের সদস্যদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ১০ আগস্ট জিম করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাজু। তখনই তাকে দিল্লির এইমস হাসপাতাল ভর্তি করা হয়। এরপর থেকেই সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। বুধবার সকালে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

১৯৮০ সাল থেকে বিনোদন জগতে কাজ করা রাজু শ্রীবাস্তব স্ট্যান্ড কমেডি ছাড়াও একাধিক হিন্দি ছবিতে কমেডি চরিত্রে অভিনয় করেছেন। এরমধ্যে ‘ম্যানে পেয়ার কিয়া’, ‘বম্বে টু গোয়া’, ‘আমদানি আঠানি খরচা রূপাইয়া’, ‘বাজিগর’ ও ‘ম্যানে প্রেম কি দিওয়ানি হো’ উল্লেখযোগ্য।

এদিকে খ্যাতিমান এ কৌতুক অভিনেতার মৃত্যুর খবরে ভারতীয় বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com