1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Title :
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬

পাঁচ বছরে বিশ্বে মিলিয়নিয়ার বাড়বে ৪০ শতাংশ

  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৭.৩৪ পিএম
  • ২০৩ Time View

করোনা মহামারি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতি দেখা যাচ্ছে। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো বাড়াচ্ছে সুদের হার। দেখা দিয়েছে বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা। কিন্তু এমন পরিস্থিতির মধ্যেও আগামী পাঁচ বছরে বিশ্বে মিলিয়নিয়ারের সংখ্যা ৪০ শতাংশ বাড়বে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত ক্রেডিট সুইস গ্রুপ এজি-এর গ্লোবাল ওয়েলথ রিপোর্ট ২০২২ অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে ৮ কোটি ৭৫ লাখের বেশি লোক কমপক্ষে ১০ লাখ ডলারের মালিক হবে, যা ২০২১ সালের ছয় কোটি ২৫ লাখ মিলিয়নিয়ার থেকে বেশি। পূর্বাভাসটিতে বলা হয়েছে, উদীয়মান অর্থনীতির দেশগুলোতে সংখ্যা দ্রুত গতিতে বাড়বে। তাছাড়া চীনে এই সময়ে মিলিয়নিয়ারদের সংখ্যা বেড়ে দ্বিগুণ হবে।

এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্বের ৫০০ ধনী এক দশমিক চার ট্রিলিয়ন ডলারের সম্পদ হারিয়েছে। তবে প্রতিবেদনে দেখা গেছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে। বিশেষ করে উন্নয়নশীল বাজারে। সুইস ব্যাংক ধারণা করছে, করোনা সম্পর্কিত কঠোর লকডাউন ও সাম্প্রতিক অর্থনৈতিক চাপ সত্ত্বেও চীনে ধনীদের সংখ্যা ব্যাপক হারে বাড়বে।

প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিপত্তি বেড়েছে, কারণ মূল্যস্ফীতি এখন বড় সমস্যা। তারপর বৈশ্বিক সম্পদ বাড়তে থাকবে। চীনের পরিবারগুলোর সম্পদ যুক্তরাষ্ট্রের মতোই হবে।

ক্রেডিট সুইসের পূর্বাভাসে বলা হয়, ২০২৬ সালের মধ্যে বেসরকারি সম্পদ ৩৬ শতাংশ বেড়ে ১৬৯ ট্রিলিয়ন ডলারে দাঁড়াবে। তাছাড়া ২০২৪ সালের মধ্যে তাদের প্রত্যেকের সম্পদ বৈশ্বিকভাবে ২৮ শতাংশ বেড়ে এক লাখ ডলার ছাড়াবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com