1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে ব্যাংক ঋণের দুই বিধিনিষেধ শিথিল, বাড়বে অর্থায়ন পুঁজিবাজার সংস্কারে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিএসইসির তিন অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হামের ভয়াবহতা বাড়ছে, মৃতের সংখ্যা পৌঁছাল ৪৫১ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওয়ান ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স আসন্ন বাজেটে ভূমিহীনদের কর্মসংস্থান ও বিশেষ বরাদ্দের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নবীনগরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের ওকিনাওয়া কুমড়ো কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রানির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু

  • আপডেট : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৮.১১ পিএম
  • ১৯৫ Time View

ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে থাকা বিশ্বের প্রবীণতম রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠান শুরু হয়েছে। রানির কফিন লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছানোর পর শেষকৃত্যের এই অনুষ্ঠান শুরু হয়।

এর আগে স্টেট গান ক্যারেজের নাবিকরা রানির কফিন নিয়ে ওয়েস্টমিনস্টার হল থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান। এসময় রাজা তৃতীয় চার্লস এবং রাজপরিবারের অন্য জ্যেষ্ঠ সদস্যরা তাদের পেছনে ছিলেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, ওয়েস্টমিনস্টারের ডিন ডেভিড হোয়েল রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন। তবে ক্যান্টারবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি সেখানে উপদেশ দেবেন এবং প্রশংসা করবেন। এটি মূলত সেই আনুষ্ঠানিক মুহূর্ত যখন রানিকে ঈশ্বরের কাছে অর্পণ করা হয়।

ইয়র্কের আর্চবিশপ, ওয়েস্টমিনস্টারের কার্ডিনাল আর্চবিশপ, চার্চ অব স্কটল্যান্ডের সাধারণ পরিষদের মডারেটর এবং ফ্রি চার্চেস মডারেটররা প্রার্থনা করবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ডের ধর্মগ্রন্থ থেকে পাঠ করার জন্য প্রস্তুত আছেন।

এর আগে সোমবার স্থানীয় সময় সকাল আটটার দিকে ওয়েস্টমিনস্টার অ্যাবের দরজা খুলে দেওয়া হয়। এরপরই অতিথিরা সেখানে প্রবেশ করতে শুরু করেন। এই অনুষ্ঠানকে ঘিরে পার্লামেন্ট স্কয়ার এবং ভিক্টোরিয়া স্ট্রিটের স্বাভাবিক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

কুইন কনসর্ট ক্যামিলার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার ছেলে টম পার্কার বোয়েলসও ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আছেন। যুক্তরাজ্যের বর্তমান ও সাবেক মন্ত্রীদের পাশাপাশি আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের রাজনীতিকরাও সেখানে উপস্থিত হয়েছেন।

উইন্ডসরে যেখানে জনতাকে বাধা দেওয়ার ব্যারিয়ার দেওয়া হয়েছে, সেখানে হাজার হাজার মানুষ শবযাত্রা দেখার জন্য অপেক্ষা করছেন।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রিটেনের রাজপরিবারের প্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ। ৯৬ বছর বয়স্ক রানি বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com