রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হরমুজ–ওমান উপসাগর পেরিয়ে জ্বালানিবাহী ৮টি জাহাজ চট্টগ্রাম বন্দরে গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে মানববন্ধন কুমিল্লায় কাঁচাবাজার পরিদর্শনে কৃষিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ভৈরবে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু হবিগঞ্জ প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে মায়ের সংবাদ সম্মেলন    পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত এইচএসসির ফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের পাঠদান সাময়িক স্থগিত কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও ৩৯২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৯ Time View

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪৮৩ জনে। নতুন আক্রান্তদের মধ্যে ২৫৩ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ১৩৯ জন। তবে এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

সোমবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১ হাজার ৪৮৩ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ১০২ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১১ হাজার ৫৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১০ হাজার ৪১ জন। এ সময়ে ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৬৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৯৪৫ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছে ২ হাজার ৫০১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯৬ জন।

গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৪৫ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS