1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Title :
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

জ্বালানি সাশ্রয়ে আর্থিক প্রতিষ্ঠানেও নীতিমালা করার নির্দেশ

  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৮.৩০ পিএম
  • ১৯৬ Time View

জ্বালানি সাশ্রয়ে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) নির্দেশনা অনুযায়ী ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে নীতিমালা তৈরি এবং তা যথাযথভাবে পরিপালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে স্রেডার গাইডলাইন ও নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা প্রণয়ন এবং তা যথাযথভাবে পরিপালন নিশ্চিত করতে বলা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে ব্যাংকগুলোর জন্য একই নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গত ২৪ আগস্ট থেকে নতুন সময়সূচিতে চলছে আর্থিক প্রতিষ্ঠানগুলো। এখন সকাল ৯টায় কার্যক্রম চালু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। স্বাভা‌বিক সময় চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com