1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

ভুটানকে ৮ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ, সাবিনা খাতুনের হ্যাটট্রিক

  • আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১১.৪২ পিএম
  • ২২৭ Time View

অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে লাল সবুজের প্রতিনিধিরা। ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে কে সেটা নিশ্চিত হবে আজ সন্ধ্যার দ্বিতীয় সেমিফাইনালে, সেখানে মুখোমুখি হবে ভারত ও নেপাল। ম্যাচের প্রথমার্ধে ৪টি ও দ্বিতীয়ার্ধে আরও ৪টি গোলের মাধ্যমে ৮ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, ঋতুপর্ণা চাকমারা। যার সুবাদে ২০১৬ সালের পর দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে উঠলো বাংলাদেশ নারী দল।

শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভুটানের বিপক্ষে জিতবে এমন আত্মবিশ্বাস ছিল বাংলাদেশের মেয়েদের। তবে জয়ের ব্যবধান কেমন হবে সেটাই ছিল দেখার।

পুরো ম্যাচে বাংলাদেশের মেয়েরা প্রাধান্য নিয়ে দাপুটে ফুটবলই খেলেছে। ভুটান একবারের জন্যও বাংলাদেশের রক্ষণভাগকে পরীক্ষায় ফেলতে পারেনি।

ম্যাচের প্রথম আক্রমণ থেকেই গোল আদায় করে নেয় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে মাঝমাঠ থেকে আসা পাস ধরে সিরাত জাহান স্বপ্না গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান।

বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে ১৮ মিনিটে। মারিয়া মন্ডার পাস থেকে ব্যাবধান দ্বিগুণ করেন অধিনায়ক সাবিনা খাতুন। ৩০ মিনিটে কৃষ্ণা রানী সরকারের গোলে ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। ৩৫ মিনিটে গোল করে ব্যবধান ৪-০ করেন বদলি খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা।

৫৩ মিনিটে সাবিনা নিজের দ্বিতীয় গোল দিলে বাংলাদেশ এগিয়ে যায় ৫-০ গোলে। ৫৭ মিনিটে সাবিনার ফ্রিকিক ভুটানের গোলরক্ষকের হাত থেকে ছুটে গেলে মাসুরা পারভীন আলতো শটে বল জালে পাঠিয়ে ব্যবধান ৬-০ করেন।

৮৮ মিনিটে বদলি তহুরা গোল করলে জয়ের ব্যবধান হয় ৭-০। ইনজুরি সময়ে নিজের হ্যাটট্রিক পূরণ করে দলের জয় ৮-০ করেন অধিনায়ক সাবিনা খাতুন।

সন্ধ্যা পৌনে ৬টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। বিজয়ী দলের বিপক্ষে বাংলাদেশে শিরোপা জয়ের লড়াইয়ে নামবে ১৯ সেপ্টেম্বর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com