1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Title :
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

যুদ্ধের পর প্রথম বৈঠক করলেন পুতিন-শি জিনপিং

  • আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১১.৫০ এএম
  • ৩৪৩ Time View

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উজবেকিস্তানে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) দুদিনের শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে এ বৈঠক হলো।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

একদিকে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের সস্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। অন্যদিকে তাইওয়ান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতির মধ্যেই এ দুই রাষ্ট্র নেতার সরাসরি বৈঠক হলো।

জানা গেছে, পুতিন ও শি জিনপিংয়ের মধ্যে সবশেষ দেখা হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। সে সময় তারা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ঘোষণা দেন।

প্রতিবেদনে বলা হয়, বৈঠকের সময় পুতিন শি জিনপিংয়ের কাছ থেকে সামান্য দূরে বসেন। এসময় দুই দেশের প্রতিনিধিদলও উপস্থিত ছিল।

বৈঠকের শুরুতেই পশ্চিমাদের সমালোচনা করেন পুতিন। পাশাপাশি ইউক্রেন ইস্যুতে ভারসাম্য রক্ষার জন্য শি জিনপিংয়ের প্রশংসাও করেন তিনি।

তাইওয়ান ইস্যুতে পশ্চিমাদের উস্কানির সমালোচনা করে নিন্দাও জানান পুতিন।

এ সময় শি জিনপিং বলেন, বড় শক্তির দায়িত্ব প্রদর্শনে ও অশান্তিতে থাকা বিশ্বে স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি সঞ্চার করতে চীন রাশিয়ার সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

এদিকে উজবেকিস্তানে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সাক্ষাৎ হতে পারে বলে জানা গেছে। বৈঠকে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যসহ বিভিন্ন বিষয় আলোচনা হবে বলে ক্রেমলিনের পক্ষ থেকে আগে জানানো হয়। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মোদী ও পুতিনের বৈঠকের বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com