1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে ব্যাংক ঋণের দুই বিধিনিষেধ শিথিল, বাড়বে অর্থায়ন পুঁজিবাজার সংস্কারে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিএসইসির তিন অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হামের ভয়াবহতা বাড়ছে, মৃতের সংখ্যা পৌঁছাল ৪৫১ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওয়ান ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স আসন্ন বাজেটে ভূমিহীনদের কর্মসংস্থান ও বিশেষ বরাদ্দের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নবীনগরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের ওকিনাওয়া কুমড়ো কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শুরুর ১ ঘণ্টা পর জানানো হলো পরীক্ষা স্থগিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৩.৪০ পিএম
  • ১৮৭ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের মানোন্নয়ন পরীক্ষার প্রশ্নপত্রে গরমিল থাকায় শুরু হওয়ার এক ঘণ্টা পর পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অন্য সব বিভাগের মতো তাদের পরীক্ষা শুরু হয় সকাল ৯টায়। কিন্তু পরীক্ষায় বসে তারা দেখে মানবণ্টনের সঙ্গে প্রশ্নের কোনও মিল নেই। এক ঘণ্টা পর জানানো হয় তাদের পরীক্ষা স্থগিত।

এ তথ্য নিশ্চিত করে সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্ট্যাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো দর্শন বিভাগের নন-মেজর ইংরেজি পরীক্ষার প্রশ্ন নতুন সিলেবাসের আলোকে করা হয়েছে। আর আজ যারা মানোন্নয়ন পরীক্ষা দিচ্ছে, তাদের ইংরেজি প্রশ্ন পুরোনো সিলেবাসের আলোকে হওয়ার কথা। পরীক্ষা শুরুর পর শিক্ষার্থীরা বিষয়টি নজরে আনলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করলে কেবল মানোন্নয়ন পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সমন্বয় করা হবে। বাকি অন্যান্য বিভাগের পরীক্ষা যথারীতি সম্পন্ন হচ্ছে বলে জানান তিনি।

জানা যায়, প্রশ্নে ১০০ মার্কের পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশ্নে ছিল ৭৫ মার্ক। মানোন্নয়ন পরীক্ষার্থীরা ছিলেন পুরোনো সিলেবাসের শিক্ষার্থী, প্রশ্ন হয়েছে নতুন সিলেবাসে। তাই শুধু মানোন্নয়ন পরীক্ষা স্থগিত করে বাকিদের পরীক্ষা নেওয়া হয়েছে।

রাজধানীর ৭টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলো হলো- ঢাকা কলেজ (কেন্দ্রের কোড-১০১), ইডেন মহিলা কলেজ (কেন্দ্রের কোড-১০২), বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ (কেন্দ্রের কোড-১০৩), কবি নজরুল সরকারি কলেজ (কেন্দ্রের কোড-১০৪), সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ (কেন্দ্রের কোড-১০৫), সরকারি বাঙলা কলেজ (কেন্দ্রের কোড-১০৬) ও সরকারি তিতুমীর কলেজ (কেন্দ্রের কোড-১০৭)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com