1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
Title :
কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার

সাবেক আম্পায়ার আসাদ রউফ আর নেই

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৩.১৭ পিএম
  • ২৪২ Time View

হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে লাহোরে মৃত্যুবরণ করেছেন পাকিস্তানের সাবেক আম্পায়ার আসাদ রউফ। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আম্পায়ার হিসেবে ক্যারিয়ারের শুরু থেকেই বেশ সুনাম কুড়িয়েছেন রউফ। আইসিসি এলিট প্যানেলের সদস্য ছিলেন তিনি। ক্যারিয়ারে ৬৪টি টেস্ট, ১৩৯টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্ট ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

পাকিস্তানে আম্পায়ারদের ম্যান বাড়ানোর পেছনে আলিম দারের পাশাপাশি রউফের নামও শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করা হয়। নব্বই দশকে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে বেশ জনপ্রিয় ছিলেন তিনি।

বরাবর ২০০০ সালে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ পরিচালনা করেন রউফ। ওয়ানডে প্যানেলভুক্ত আম্পায়ার হন ২০০৪ সালে। প্রথম টেস্ট ম্যাচ পরিচালনা করেন ২০০৫ সালে। এর এক বছর পর, অর্থাৎ ২০০৬ সালে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেন তিনি। যদিও আইসিসির এলিট প্যানেল থেকে তার বিদায় ততটা মধুর ছিল না।

২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে রউফের নাম জড়িয়ে পড়ায় সে বছরই তাকে এলিট প্যানেল আম্পায়ার থেকে বাদ দেয় আইসিসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com