1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

পাপন: এই বিশ্বকাপ নয়, লক্ষ্য পরের বিশ্বকাপ

  • আপডেট : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১২.২৭ এএম
  • ২০৪ Time View

এশিয়া কাপের আগে বলেছিলেন, এশিয়া কাপ নয়, আমাদের মূল লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এখন সেই লক্ষ্য থেকেও সরে এসেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এবারে তিনি জানালেন, অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো খেলা টাইগারদের লক্ষ্য নয়, লক্ষ্য তার পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করা। সেই টার্গেট সামনে রেখেই এগোচ্ছেন তারা।

আজ (মঙ্গলবার) মিরপুরের হোম অব ক্রিকেটে গণমাধ্যমের সঙ্গে আলাপে পাপন বলেন, ‘একটা জিনিস পরিষ্কারভাবে বলছি, আমরা এখন যা করছি তা এই বিশ্বকাপের জন্য নয়। এই বিশ্বকাপকে টার্গেট করে কিছু করলে হবে না। আপনাকে সামনের বিশ্বকাপকে টার্গেট করে কিছু করতে হবে।’

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ একদমই ভালো দল নয়। বিশ্বকাপের আগে তাই বেশ কয়েকটি বড় পরিবর্তন এনেছে বিসিবি। মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে দলের অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। রাসেল ডোমিঙ্গোকে ছেঁটে ফেলে টেকনিক্যাল কনসালটেন্ট (যার মূল দায়িত্ব আসলে হেড কোচেরই) হিসেবে যুক্ত করা হয়েছে ভারতের শ্রীধরন শ্রীরামকে।

তবে যত কিছুই করা হোক, রাতারাতি পরিবর্তন আশা করা ঠিক হবে না-মনে করেন বিসিবি সভাপতি। পাপন বলেন, ‘এমন কোনো কোচ নেই, এমন কোনো বোর্ড নেই যে, আপনাকে রাতারাতি টি-টোয়েন্টি ফরম্যাটে সব ঠিক করে দেবে। এতো দিন যা হয়েছে, হয়েছে। আপনাকে লং টার্মে চিন্তা করতে হবে। নেক্সট টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল তৈরি করছি আমরা।’

আর পরবর্তী বিশ্বকাপে দল সাজাতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করতেই হবে। তাতে দলের পারফরম্যান্স ব্যাঘাত ঘটতে পারে। এসব ব্যাপার মানিয়ে নিতে বললেন পাপন, ‘এটার জন্য কিছু এক্সপেরিমেন্ট হবে, কিছু আপস অ্যান্ড ডাউন হবে। এজন্য আমাদেরকে মানিয়ে নিতে হবে। ওইটা যদি খারাপও হয়, আমরা হতাশ হবো না। আমরা চাই ভালো হোক। ইভেনচুয়েলি ছয় মাস বা সাত মাস কিংবা এক বছর পর যদি স্ট্রং কোনো দল দাঁড় করানো যায়, তাহলে তো ভালো। মাথায় থাকতে হবে সবকিছুই। আমরা সামনের (পরের) বিশ্বকাপের জন্য সব করছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com