1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Title :
মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা; চালক আহত সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি

বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে যেতে চায় বাংলাদেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৫.৫৭ পিএম
  • ২০৫ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বরাবরই অসাধারণ পারফরম্যান্স করে থাকে বাংলাদেশ। যদিও মূল পর্বে সেভাবে জিততে পারে না দলটি। এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলবে বাংলাদেশ। বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে যেতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বাছাইপর্বে বাংলাদেশসহ মোট আটটি দেশ অংশ নেবে। দুটি দল আগামী বছরের ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকায় বিশ্বকাপের মূলপর্বে খেলবে। ১৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এই পর্বে তিনটি ম্যাচ খেলার সু্যোগ পাবে।

আসন্ন ম্যাচগুলো নিয়ে জ্যোতি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য অবশ্যই কোয়ালিফাই করা। অবশ্যই আমরা চ্যাম্পিয়ন (বাছাইপর্বে) হতে চাই। আমরা যদি একটা দল হয়ে খেলতে পারি এবং ব্যাটসম্যানরা নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারে, আমাদের বোলিং শক্তিটা যদি ঠিকভাবে দেখাতে পারি, তাহলে আমরা কোয়ালিফাই করতে পারবো। আমাদের এই দলটা দীর্ঘদিন একসঙ্গে খেলছে। তাই সবাই সবার খেলাটা সম্পর্কে জানি৷ নিজেদের ওপর বিশ্বাস আছে। আমাদের এই একতা আমাদেরকে আত্মবিশ্বাসী করে তুলছে।’

বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘এ’ তে। যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে। ‘বি’ গ্রুপে আছে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউ গিনি ও সংযুক্ত আরব আমিরাত।

১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্বে পা রাখবে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচ পরের দিন ১৯ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বিপক্ষে। আর শেষ ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে, ২১ সেপ্টেম্বর। এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে স্বাগতিক সাউথ আফ্রিকা, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমীন আক্তার সুপ্তা, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com