1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Title :
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

বাবরকে টপকে শীর্ষে রিজওয়ান

  • আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৬.০৩ পিএম
  • ২৭২ Time View

লম্বা সময় ধরে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন বাবর। টানা ১ হাজার ১৫৫ দিন শীর্ষে ছিলেন তিনি। এটা দীর্ঘদিন শীর্ষে থাকার রেকর্ডও। এদিকে চলমান এশিয়া কাপে ব্যাট হাতে নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন মোহাম্মদ রিজওয়ান। তবে একই আসরে ব্যর্থ বাবর আজম। পাকিস্তানের এই দুই তারকা ক্রিকেটারের পারফরম্যান্সের প্রভাব পড়েছে তাদের র‍্যাঙ্কিংয়েও।

আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বাবরকে টপকে শীর্ষে উঠে এসেছে রিজওয়ান। এক ধাপ পিছিয়ে দুইয়ে নেমে গেছেন পাকিস্তানের অধিনায়ক। এশিয়া কাপে এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেননি বাবর। পাকিস্তান অধিনায়কের তিন ম্যাচে রান যথাক্রমে ১০, ৯ ও ১৪। তাতে ৭৯৪ রেটিং পয়েন্ট নিয়ে এখন দুইয়ে তিনি। তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে তিনে থাকা দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।

এদিকে চলতি এশিয়া কাপে হেসেই চলেছে রিজওয়ানের ব্যাট। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে রান করেছেন তিনি ১৯২। গত শুক্রবার গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে খেলেন ১ ছক্কা ও ৬ চারে ৫৭ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস। জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

দুই দিন পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর পথে বড় অবদান রাখেন তিনি। লক্ষ্য তাড়ায় ৭১ রান করে গড়ে দেন জয়ের ভিত। ৫১ বলের ইনিংসটি সাজান ২ ছক্কা ও ৬ চারে। দুর্দান্ত এই পারফরম্যান্সে ১৯ রেটিং পয়েন্ট পেয়ে ক্যারিয়ার সেরা ৮১৫ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন রিজওয়ান। পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে জায়গা করে নিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com