1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের

  • আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ১১.৪৭ এএম
  • ১৯৪ Time View

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। এই দলে ফিরিয়ে আনা হয়েছে রোয়েলফ ভ্যান ডার মারওয়ে এবং কলিন অ্যাকারম্যানকে। দলটির নেতৃত্ব দেবেন স্কট এডওয়ার্ডস।

এই দলে আছে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল। যেহেতু অস্ট্রেলিয়ার মাটিতে খেলা, তাই পেসারদের গুরুত্ব দিয়েই ঘোষণা করা হয়েছে দলটি। নেদারল্যান্ডসের পেস বোলিং লাইন আপে আছেন ব্র্যান্ডন গ্লোভার, টিম ভ্যান ডার গুগেন, লোগান ভ্যান বেক এবং পল ভ্যান মিকেরেন ও অ্যাকারম্যান।

স্কোয়াড ঘোষণার সময় দলটির প্রধান কোচ রায়ান কুক বলেন, ‘আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার উত্তেজনাপূর্ণ মিশ্রণের সাথে একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড তৈরি করেছি।’

কিছুদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের বাধা পেরিয়ে যায় নেদারল্যান্ডস। বাছাইপর্বের ফাইনালে জিম্বাবুয়ের কাছে হেরে গেলেও অস্ট্রেলিয়ায় টিকিট নিশ্চিত করে তারা। অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার আগে প্রথম রাউন্ডের বাধা পার হতে হবে তাদের। যেখানে দলটির প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং নামিবিয়া।

নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, লোগান ভ্যান বেক, টম কুপার, ব্র্যান্ডন গ্লোভার, টিম ভ্যান ডার গুগেন, ফ্রেড ক্লাসেন, বাস ডি লিডে, পল ভ্যান মিকেরেন, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, স্টেফান মাইবার্গ, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডাউড, টিম প্রিংলে এবং বিক্রম সিং।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com