1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

তথ্যমন্ত্রী: খালেদা জিয়া গঙ্গার পানির হিস্যা নিতে ভুলে যেতেন

  • আপডেট : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৯.০৭ পিএম
  • ১৯৩ Time View

মির্জা ফখরুল যে কথাটি বলেছেন সেটা বিএনপি ও তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রযোজ্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতবার ভারত সফরে গেছেন ততবার খালি হাতে ফিরে এসেছেন’- মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন ভারত সফরে গিয়েছিলেন। সফর থেকে ফেরার পর তাকে যখন জিজ্ঞাসা করা হলো গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিয়ে কী কথা হয়েছে? তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন, ‘আল্লাহ আমি ওটা ভুলেই গিয়েছিলাম।’

পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যেতে পারেননি, এ বিষয়ে আপনার মতামত কী-? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী যখন বিদেশ যান, তখন সবসময় তাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু তার সফরসঙ্গী হন না। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা হলো, পররাষ্ট্রমন্ত্রী কিছুটা অসুস্থ, সে কারণে তিনি যাননি। এটিই আমাকে ধরে নিতে হবে।

অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে গতকাল উনি (পররাষ্ট্রমন্ত্রী) অফিস করলেন কীভাবে জানিয়ে হাছান মাহমুদ বলেন, কিছুটা অসুস্থ থাকলে অফিস করা যায়। কিন্তু এরকম হাই লেভেল ভিজিট করা কঠিন বা সম্ভব নয়। আমিও তো কিছুটা অসুস্থ থাকলেও অফিস করি। কিন্তু অসুস্থ অবস্থায় আমার পক্ষে কি বিদেশ সফর করা সম্ভব? সম্ভব না। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী অসুস্থ থাকার কারণে সফর নির্ধারিত থাকার পরও তিনি যেতে পারেন নি।

তিনি আরও বলেন, এই সরকারের আমলেই আমাদের দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। কিন্তু আমাদের সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে। আমাদের সরকার পারস্পরিক সস্পর্কের মাধ্যমে সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com