1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
Title :
বীরগঞ্জে ৫ মাদক সম্রাট গ্রেফতার শ্রম সচিব-কে ফুলেল শুভেচ্ছা জানাল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর ইতিহাসে প্রথম, এডিপির আকার ছাড়াচ্ছে ৩ লাখ কোটি টাকা চুয়াডাঙ্গায় জন্ম সনদ জালিয়াতি প্রস্তুতকারী প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তাসহ ২ জন গ্রেফতার বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল শ্রম ও কর্মসংস্থান সচিব শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের চেক দিলেন ভৈরবে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা নবীনগরে মরহুম দেনু মিয়া দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করলেন এমপি কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কাশিমপুর কারাগারে ২ কয়েদির মৃত্যু

  • আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৭.৪১ পিএম
  • ২০২ Time View

গাজীপুর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দুই কয়েদির মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মহিষতারা এলাকার সুরুজ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৬২) এবং মাদারীপুরের শিবপুর উপজেলার চরজানাজা গ্রামের লাল মিয়ার ছেলে খোকন বেপারি (৪২)।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার জাহান জানান, সকালে কয়েদি আবু বকর কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে এ কারাগারে বন্দি ছিলেন।

অপরদিকে, হাজতি খোকন বেপারি সকাল আনুমানিক সাড়ে ৮টায় কারাগারের ভেতরেই অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ তাকেও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন। তিনি মাদকসহ পাঁচটি মামলায় কারাগারে বন্দি ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com