1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মোনার্ক মার্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন গলফার সিদ্দিকুর রহমান

  • আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৫.২১ পিএম
  • ২৬১ Time View

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট লিমিটেড এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন বাংলাদেশের শীর্ষ গলফার সিদ্দিকুর রহমান। আগামী দুই বছরের জন্য মোনার্ক মার্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

শুক্রবার রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারে মোনার্ক মার্ট লি. এর হেড অফিসে এই চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

গলফার হয়েও ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিদ্দিকুর রহমান বলেন, ‘দেশে ই-কমার্সের প্রসার প্রতিনিয়ত বাড়ছে। সাকিব আল হাসানের মোনার্ক মার্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আশা করছি দেশের ই-কমার্সকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে মোনার্ক মার্ট।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি কর্নেল মো. শহিদুল হক (অব.), বাংলাদেশ প্রফেশনাল গলফার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মেজর মাহমুদ (অব.), মোনার্ক গ্রুপের পৃষ্ঠপোষক মো. আবুল খায়ের হিরো, মোনার্ক মার্টের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. জাহেদ কামাল, হেড অব কমার্শিয়াল তানবিরুল ইসলাম, হেড অব অ্যাকাউন্টস মো. রফিকুল আলম ও হেড অব বিজনেস মাহাদি হাসান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com