1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১০ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Title :
বীরগঞ্জে ৫ মাদক সম্রাট গ্রেফতার শ্রম সচিব-কে ফুলেল শুভেচ্ছা জানাল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর ইতিহাসে প্রথম, এডিপির আকার ছাড়াচ্ছে ৩ লাখ কোটি টাকা চুয়াডাঙ্গায় জন্ম সনদ জালিয়াতি প্রস্তুতকারী প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তাসহ ২ জন গ্রেফতার বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল শ্রম ও কর্মসংস্থান সচিব শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের চেক দিলেন ভৈরবে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা নবীনগরে মরহুম দেনু মিয়া দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করলেন এমপি কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে আজও ‘ভাড়া নৈরাজ্য’ বন্ধে বিআরটিএ’র অভিযান

  • আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৫.১৬ পিএম
  • ২৪৩ Time View

গণপরিবহনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরই গণপরিবহনের ভাড়াও বৃদ্ধি পেয়েছে। ভাড়া বৃদ্ধির পরও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। তাই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কি না সে বিষয়ে দ্বিতীয় দিনের মতো শনিবার (৩ আগস্ট) সকাল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করছে বিআরটিএ। এ সময় কয়েকটি বাসকে আটক করে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পায় মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট।

গণপরিবহনের বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএ’র চলমান অভিযানের দ্বিতীয় দিনে বাসের ওয়েবিলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় সংস্থাটি। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ওয়েবিল পরিচালনা করছেন পরিবহন মালিকরা। এছাড়া, ৫ টাকা তেলের দাম কমার পর তারও প্রভাব পড়েনি গণপরিবহনের ভাড়া আদায়ে।

শনিবার সকাল থেকে রাজধানীর ছয়টি জায়গায় অভিযান শুরু করে বিআরটিএ। এ সময়, গাড়িতে বাড়তি ভাড়া আদায়, যথাযথ কাগজপত্র না থাকায় বেশকিছু পরিবহনকে জরিমানা করা হয়।

যাত্রীদের অভিযোগ, এখনও ভাড়া আদায়ে সেচ্ছাচারী পরিবহন মালিকেরা। ভাড়ার চার্ট না দেখিয়েই আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। একজন যাত্রী জানান, কাওরান বাজার থেকে শেওড়া পর্যন্ত ২০ টাকার ভাড়া ২৫ টাকা আদায় করেন কন্ট্রাকটর। নতুন নির্ধারিত ভাড়ার তালিকা মিলিয়ে এই দূরত্বে ২০ টাকা ভাড়া দেখতে পান বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাঁচ টাকা বেশি ভাড়া নেওয়ায় তাৎক্ষণিক বাস চালককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভাড়া কমানোর পর বিআরটিএ নির্ধারিত নতুন ভাড়ার তালিকা না থাকায় ট্রাস্ট পরিবহনের একটি বাসের চালককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

যাত্রীরা অভিযোগ করেন, ওয়েবিল বন্ধের নির্দেশনা দেওয়া হলেও, এখনও সেটা মানছে না পরিবহনগুলো। আর তেলের দাম লিটারে ৫ টাকা কমানো হলেও, সে নির্দেশনা এখনও কার্যকর হয়নি।

বিআরটিএ বলছে, তাদের অভিযানের ফলে, কিছুটা শৃঙ্খলা ফিরেছে সড়কে। বিআরটিএ’র এই অভিযান চলমান থাকবে বলে জানানো হয় এবং এর ফলে রাজধানীতে গণপরিবহন শৃঙ্খলিত হবে বলেও আশা সংস্থাটির।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com