1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

বিশ্বের পঞ্চম অর্থনৈতিক শক্তিধর দেশ ভারত

  • আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৫.১২ পিএম
  • ২৪১ Time View

করোনাকালের ধাক্কা সামলে আবার ঘুরে দাঁড়িয়েছে ভারতের অর্থনীতি। এবার অর্থনীতির শক্তির বিচারের ব্রিটেনকে ছাপিয়ে বিশ্বের সব চেয়ে বড় অর্থনীতির তালিকার পঞ্চম স্থানে উঠে এলো ভারত।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বিভিন্ন দেশের গড় জাতীয় উৎপাদনের (জিডিপি) পরিসংখ্যানসহ যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় ব্রিটেনের ঠাঁই ষষ্ঠ স্থানে। ওই তালিকা তৈরিতে হিসাবনিকাশ করা হয়েছে আমেরিকান ডলারে।

গত কয়েক মাস ধরেই রাজনৈতিক টানাপড়েন চলছে ব্রিটেনে। প্রধানমন্ত্রী পদে বরিস জনসনের উত্তরসূরি কে হবেন, লিজ ট্রাস না কি ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তার আগে বিশ্বের সব চেয়ে বড় অর্থনীতির তালিকা প্রকাশ করল আইএমএফ। অনেকের বক্তব্য, মসনদে যিনিই বসুন, তাকেই এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। শুধু তাই নয়, উত্তীর্ণও হতে হবে।

অন্যদিকে, গত অর্থবছরের শেষ প্রান্তিকে বড় লাফ দিয়ে ব্রিটেনকে ছাপিয়ে গেছে ভারত। শুধু তাই নয়, পূর্বাভাস কোভিড-ধাক্কায় কাটিয়ে চলতি অর্থবছরেও ভারতের অর্থনীতির প্রবৃদ্ধি সাত শতাংশ হারে বাড়তে পারে।

বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক রিপোর্টেও বলা হয়েছে, চিনকে টপকে বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধির শিরোপা ভারত পেতে চলেছে। প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, এপ্রিল-জুন প্রান্তিকে আর্থিক বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩.৫ শতাংশ। অর্থাৎ, গত বছর এপ্রিল-জুনের তুলনায় এ বছরের এপ্রিল-জুনে জিডিপির হার ১৩.৫ শতাংশ বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোভিডের ধাক্কা কাটিয়ে ভারতে ফের গতি পেয়েছে অর্থনীতির চাকা।

২০২০ সালের মার্চ মাসে দেশে কোভিড হানার জেরে ধ্বস্ত আর্থিক পরিস্থিতির হাল ফেরাতে নরেন্দ্র মোদি সরকার যে পদক্ষেপগুলো করেছিল, তার সুফল মেলার বার্তাও রয়েছে ওই প্রতিবেদনে। বিনিয়োগের ক্ষেতেও রয়েছে আশা জাগানোর বার্তা। হোটেল, পরিবহন ব্যবসা, যোগাযোগ এবং পরিষেবার মতো যেসব ক্ষেত্র অতিমারির জেরে সব চেয়ে বেশি ধাক্কা খেয়েছিল এবং লকডাউন উঠে যাওয়ার পরেও ধুঁকছিল, সেখানেও পরিস্থিতির ইতিবাচক বদল ঘটেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com