1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

মোসাদ্দেকই বাংলাদেশের ‘দীনেশ কার্তিক’

  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ৫.৫০ পিএম
  • ২৬৬ Time View

আফগানিস্তানের পর শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপ থেকে ইতোমধ্যেই বাদ পড়েছে বাংলাদেশ। এই আসরে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আলো ছড়াতে পেরেছেন কেবল মোসাদ্দেক হোসেন। ওয়াসিম জাফরের মতে, এই এশিয়া কাপে ভারত যেভাবে দীনেশ কার্তিককে খেলাচ্ছে, ঠিক একইভাবে বাংলাদেশও বর্তমানে এবং আগামীতে খেলাবে মোসাদ্দেককে।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৩১ বলে চারটি চার ও একটি ছক্কায় অপরাজিত ৪৮ রান করেন মোসাদ্দেক। বাংলাদেশের সংগ্রহ পৌঁছে যায় ১২৭-এ। লাল-সবুজের দল সেই ম্যাচটি হারে সাত উইকেটের বড় ব্যবধানে। শ্রীলঙ্কার বিপক্ষে ৯ বলে চারটি চারে অপরাজিত ২৪ রান করেন মোসাদ্দেক। তার দারুণ ফিনিশিংয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে ১৮৩ রানে। যদিও বোলারদের ব্যর্থতায় এই ম্যাচও হারে বাংলাদেশ। এবার হারে দুই উইকেটে।

দুই ম্যাচের দুটিতেই সাত নম্বরে নামা মোসাদ্দেককে কি আগামীতে আরও উপরে খেলানো উচিত? এমন এক প্রশ্নের জবাব দিতে গিয়ে কার্তিকের উদাহরণ টেনে আনেন ওয়াসিম জাফর। ভারতের সাবেক ওপেনার বলেন, ‘মনে হয় না। ভারত যেভাবে ফিনিশার হিসেবে দীনেশ কার্তিককে খেলায় আমার মনে হয় বাংলাদেশও কোনো না কোনোভাবে তাকে (মোসাদ্দেক) সেই ভূমিকায় দেখতে চায়। আমার মনে হয়, এই ভূমিকা তাকে বলে দেয়া হয়েছে। তাই আমার মনে হয় তাকে উপরে খেলানো হবে না। উপরে খেলার মতো অনেক ব্যাটার আছে। আপনি চাইবেন নিচের দিকে নেমে কেউ দারুণ সব শট খেলুক বা যাদের পাওয়ার শট খেলার সামর্থ্য আছে তারা সেখানে খেলুক। তো আমার মনে হয় না তারা (টিম ম্যানেজমেন্ট) তাকে উপরে খেলাবে।’

২০১৯ সালেই ভারতের জাতীয় দল থেকে একরকম বাদ পড়েছিলেন কার্তিক। ধরা হচ্ছিল, আর কখনোই আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না এই উইকেটরক্ষক ব্যাটারকে। কিন্তু আইপিএলে অসাধারণ পারফরম্যান্স করে ঠিকই জাতীয় দলে ফিরেন কার্তিক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com