1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Title :
মাধবপুরে বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে ব্যাংক ঋণের দুই বিধিনিষেধ শিথিল, বাড়বে অর্থায়ন পুঁজিবাজার সংস্কারে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিএসইসির তিন অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হামের ভয়াবহতা বাড়ছে, মৃতের সংখ্যা পৌঁছাল ৪৫১ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওয়ান ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স আসন্ন বাজেটে ভূমিহীনদের কর্মসংস্থান ও বিশেষ বরাদ্দের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নবীনগরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের ওকিনাওয়া কুমড়ো কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্বাস্থ্যমন্ত্রী: ডাক্তার হতে পারিনি, তবে ডাক্তারদের মন্ত্রী হয়েছি

  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ১২.০৪ পিএম
  • ২১৪ Time View

শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, একসময় মেডিকেলে ভর্তির চেষ্টা করেছিলাম, এমনকি ভর্তিও হয়েছিলাম, কিন্তু ডাক্তার হতে পারিনি। দীর্ঘদিন সেই আক্ষেপটা ছিল, কিন্তু এখন আর নেই। কারণ, ডাক্তার হতে না পারলেও এখন ডাক্তারদের মন্ত্রী হয়েছি। আল্লাহর কী লীলা খেলা।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক-শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কুমিল্লা মেডিকেলে আমার অনেক স্মৃতি। আমার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্টে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। আমি এখানে মেডিকেলেও ভর্তি হয়েছিলাম, কিছুদিনের স্মৃতি আছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের অনেক অভিযোগ, আমাদের এটা নেই, ওটা নেই। এগুলোর কোনো সমস্যা থাকবে না। এখন তো শিক্ষার্থীদের গণ টয়লেট, এটা আর থাকবে না। বর্তমান সময়ে এসে গণ টয়লেট চলে না, এইদিন ভুলে যেতে হবে। আগামী দিনে প্রতিটি ছাত্রের জন্য একটা করে টাইলস করা টয়লেট থাকবে। বই রাখার আলাদা জায়গা থাকবে।

জাহিদ মালেক বলেন, করোনার সময়ে যখন আমরা সিদ্ধান্ত নিলাম, মেডিকেল কলেজের পরীক্ষা নেব, তখন আমার মোবাইলে অন্তত ১০ হাজার গালি আসে শিক্ষার্থীদের কাছ থেকে। আমি বলেছিলাম, এটা করবো। এমনকি আমি সেটা করেছি, যার সুফল এখন পাওয়া যাচ্ছে।

মন্ত্রী বলেন, স্কুল-কলেজসহ প্রতিটি পর্যায়ে শিক্ষার্থীরা অটোপাস পেয়েছে, কিন্তু মেডিকেলে কোনো অটোপাস নেই। আমি থাকতে কোনো অটোপাস হবে না। আমরা মানুষের জীবন নিয়ে কাজ করি, ইট-বালু সিমেন্ট নিয়ে কাজ করি না।

চিকিৎসক-নার্স নিয়োগ প্রসঙ্গে তিনি আরও বলেন, তিন বছর আগেই আমাদের সরকারি চিকিৎসক ছিল ১৫ হাজার, বর্তমানে সেই সংখ্যা ৩৪ হাজারে এসে দাঁড়িয়েছে। যেখানে গত এক বছরেই ১০ হাজার হয়েছে। আমাদের টোটাল নার্স ছিল ১৮ হাজার, এখন আছে ৪৬ হাজার। এটিও হয়েছে গত তিন বছরে। মানুষ এ অল্প সময়ে আর কী করতে পারে?

সভায় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. সামিউল ইসলামসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com