1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Title :
ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ বন্ডবাজার গতিশীল করতে মূল বোর্ডে থিমেটিক বন্ড আনছে বিএসইসি বরেণ্য কূটনীতিক ও সাবেক রাষ্ট্রদূত ড. এম. আফসারুল কাদেরের কুলখানি আগামী ১ ডিসেম্বর সাংবাদিক নেকবর হোসেনের পিতা সমাজসেবক মো. আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু বাংলাদেশের পোশাকশিল্প থেকে ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ সরাল বিদেশি ব্র্যান্ড

বেড়েছে মাঙ্কিপক্সে আক্রান্ত দেশ ও রোগীর সংখ্যা

  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ১.৩৭ পিএম
  • ৩০৩ Time View

সারাবিশ্বে বেড়েই চলেছে মাঙ্কিপক্সের সংক্রমণ। প্রতিদিনই পাওয়া যাচ্ছে নতুন আক্রান্তের খবর। এরই মধ্যে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে বিশ্বের দেশে ৯৬টি, আর আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে আর এ পর্যন্ত ভাইরাসটিতে ১৬ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান বলেছেন, যেসব দেশে মানুষের প্রাণীর সংস্পর্শে আশার আশঙ্কা কম, সেসব দেশে মাঙ্কিপক্সের সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব।

এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বিশ্বের ৮০টিরও বেশি দেশে মাঙ্কিপক্স এবং এতে আক্রান্ত ৪০ হাজারেরও বেশি রোগী শনাক্তের কথা জানানো হয়েছিল। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন ১৮ হাজারের বেশি মানুষ। যাদের বেশির ভাগই নিউইয়র্কের বাসিন্দা। যুক্তরাষ্ট্র ছাড়া স্পেন, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যেও বাড়ছে সংক্রমণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, মাঙ্কিপক্স খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।

এর আগে, সংস্থাটি গত জুলাই মাসে ভাইরাসটির বিষয়ে বৈশ্বিক জনস্বাস্থ্যে জরুরি অবস্থা জারি করেছিল। মাঙ্কিপক্স আফ্রিকার দেশগুলোতে উৎপত্তি হলেও চলতি বছরের মার্চ থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

গত জুলাইয়ে ইন্দোনেশিয়ার প্রতিবেশী সিঙ্গাপুরে মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল। দক্ষিণ-পূর্ব এশিয়ার ফিলিপিন্স ও থাইল্যান্ডেও মাঙ্কিপক্সের রোগী শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com