1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

বাড়তি ডলার ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিক্রির নির্দেশ

  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৮.৫০ পিএম
  • ২৮৬ Time View

নগদ ডলারের সংকট মেটাতে ব্যাংক ও মানি চেঞ্জারে পরিদর্শন কার্যক্রমের পাশাপাশি এবার প্রবাসীদের সাথে আনা ১০ হাজারের বেশি অননুমোদিত ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিক্রি করে দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরপর কারও কাছে অতিরিক্ত ডলার পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (৩১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বর্তমান আইন অনুযায়ী, কোনো বাংলাদেশি বিদেশ থেকে ফেরার সময় ১০ হাজার ডলার বা সমপরিমাণ অন্য যেকোনো মুদ্রা সঙ্গে আনতে পারেন। এই ডলার তারা নগদ সংরক্ষণ করতে পারেন, আবার বিদেশি মুদ্রার ব্যাংক হিসাবেও জমা রাখতে পারেন। এর বেশি ডলার সঙ্গে থাকলে তা দেশে ফেরার এক মাসের মধ্যে মানি চেঞ্জার বা ব্যাংকের কাছে বিক্রি করে দেয়া বাধ্যতামূলক।

আর যারা কখনো বিদেশ যাননি, তাদের ডলার ধরে রাখার আইনগত কোনো সুযোগ নেই। আবার কেউ বিদেশে যাওয়ার জন্য বৈধ কাগজপত্রসহ প্রয়োজনীয় ডলার রাখতে পারেন।

এখন মানুষের হাতে থাকা অতিরিক্ত ডলার ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিক্রি করে দেয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি কোনো ব্যক্তি বিদেশ থেকে সঙ্গে আনা সর্বোচ্চ ১০ হাজার ডলার বৈদেশিক মুদ্রা নিজের কাছে বা অনুমোদিত ব্যাংক হিসাবে জমা রাখতে পারেন। পরবর্তী বিদেশযাত্রায় এসব মুদ্রা সঙ্গে নিয়েও যেতে পারেন। ১০ হাজার ডলারের অতিরিক্ত বৈদেশিক মুদ্রা দেশে আসার এক মাসের মধ্যে ব্যাংকে বা লাইসেন্সধারী যেকোনো মানি চেঞ্জারে বিক্রি বা ব্যাংক হিসাবে জমা রাখা বাংলাদেশি নাগরিকদের জন্য বাধ্যতামূলক।

উপরিউক্ত প্রাধিকার বহির্ভূত বৈদেশিক মুদ্রা ধারণ করা ‘ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭’ এর আওতায় দণ্ডনীয় অপরাধ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাধিকারভুক্ত নয় এমন বৈদেশিক মুদ্রা প্রবাসী বাংলাদেশির কাছে থাকলে তা আগামী ৩০  সেপ্টেম্বরের মধ্যে অনুমোদিত ডিলার ব্যাংকে বা লাইসেন্সধারী মানিচেঞ্জারের কাছে বিক্রি করতে হবে। নির্দিষ্ট সময়ের পর অননুমোদিত বৈদেশিক মুদ্রা প্রবাসীর কাছে পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com