1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

৮ ধাপ এগোলেন সাকিব, নাইম-আফিফের অবনতি

  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৫.৫৯ পিএম
  • ২৬৪ Time View

ব্যাটিংয়ে সাফল্য না পেলেও আফগানিস্তানের বিপক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। ৭ উইকেটে হেরে যাওয়ার ম্যাচে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। এমন পারফরম্যান্সে আইসিসির বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ৪ ওভারের স্পেলে ১২টি ডট বল দেয়া সাকিব।

দারুণ বোলিংয়ে ৮ ধাপ এগিয়েছেন তিনি। ৫৯১ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৯তম অবস্থানে রয়েছেন সাকিব। এদিকে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৬৮তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। বোলারদের র‌্যাঙ্কিংয়ে অপরিবর্তিত রয়েছেন মুস্তাফিজুর রহমান। তবে লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিন বোলারদের র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছেন ১১ ধাপ।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৭ বলে ২৫ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এমন পারফরম্যান্সের পর ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। তবে অবনতি হয়েছে আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থ হওয়া মোহাম্মদ নাইম এবং আফিফ হোসেন ধ্রবর। নাইম ৪ ধাপ পেছালেও আফিফ পিছিয়েছেন ৩ ধাপ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com