1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রগতি ইন্স্যুরেন্স ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো ভিভো’র ঈদুল আযহা ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণাঃ চলবে ২৮ মে পর্যন্ত 1st Quarter Financial Statements of Mercantile Islami Insurance PLC ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক মে মাসের ১২ দিনেই দেশে এলো ১.৬০ বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে পূবালী ব্যাংক

সাকিবের অন্যরকম সেঞ্চুরি

  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ১০.২৯ এএম
  • ১৭২ Time View

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্যরকম এক সেঞ্চুরির দেখা পেলেন সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে নিজের শততম টি-টোয়েন্টিতে খেলতে নেমেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়লেন সাকিব।

এর আগে বাংলাদেশের হয়ে একশর বেশি টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। এদিকে সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে ১৫তম ক্রিকেটার হিসেবে ১০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেন সাকিব। প্রথম ক্রিকেটার হিসেবে ২০১৮ সালে শততম টি-টোয়েন্টি খেলেন শোয়েব মালিক।

এরপর ক্রমান্বয়ে শততম টি-টোয়েন্টির মাইলফলক স্পর্শ করেছেন রোহিত শর্মা, মার্টিন গাপটিল, মোহাম্মদ হাফিজ, ইয়ন মরগান, পল স্টার্লিং, মাহমুদউল্লাহ, মুশফিক, কেভিন ও’ব্রায়েন, জর্জ ডকরেল, ডেভিড মিলার, রস টেলর, কাইরন পোলার্ড, বিরাট কোহলি এবং সাকিব।

২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনায় বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় সাকিবের। এখন পর্যন্ত ৯৯ টি-টোয়েন্টি খেলে ২৩.১০ গড়ে ২ হাজার ১০ রান করেছেন। কোন সেঞ্চুরি না থাকলেও ১০টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বাধিক রান তারই। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন মাহমুদউল্লাহ। এদিকে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে ১২১ উইকেট নিয়েছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনি।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার-

১. মাহমুদউল্লাহ রিয়াদ – ১২০ ম্যাচ
২. মুশফিকুর রহিম – ১০১ ম্যাচ
৩. সাকিব আল হাসান – ১০০ ম্যাচ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com