1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

তথ্যমন্ত্রী: বিএনপি নাশকতা করলে প্রতিহত করবে আ.লীগ

  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৬.৩৪ পিএম
  • ২৫৮ Time View

বিএনপি নাশকতা করলে আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি যদি রাজনীতির নামে আবার ভাংচুর, বিশৃংখলা, মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও করে- তাহলে সরকার যেমন ব্যবস্থা নেবে, তেমনি জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও তাদের প্রতিহত করবে।’

আজ সকালে নাটোরে বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রে নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ২০১৩-১৪-১৫ সালে মানুষের ওপর আক্রমণ পরিচালনা করেছে, পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করেছে, সেই সময় দিনের পর দিন অবরোধের পর অবরোধ করে মানুষের মানবাধিকার লংঘন করা হয়েছে। বিএনপি যদি আবার সেই পথে হাঁটে, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে, তাহলে আওয়ামী লীগ নেতা-কর্মীরা নিশ্চয়ই জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য জনগণের সাথে থাকবে। জনগণ তাদেরকে আর সেই কাজ করার সুযোগ দেবে না। আবার যদি বিএনপির দুষ্কৃতিকারীরা বা তাদের ছত্রছায়ায় কেউ এ ধরণের অপকর্ম করে- তবে প্রশাসনও বসে থাকবে না, কারণ জনগণের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব, পুলিশ প্রশাসনের দায়িত্ব, নিরাপত্তার দায়িত্বে যে সমস্ত প্রশাসন আছে তাদের দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা বিধান করা।

বিএনপি-জায়ায়াত ঐক্য প্রসঙ্গে ড. হাছান বলেন, ‘গতকাল মির্জা ফখরুল সাহেবকে এ নিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন তিনি উত্তর এড়িয়ে গেছেন। এই এড়িয়ে যাওয়ার মাধ্যমে বিএনপি আসলে স্বীকার করে নিয়েছে জামাত-বিএনপির ঐক্য অবিচ্ছেদ্য। তাদের ঐক্য সবসময় আছে এবং থাকবে।’

বিটিভি নাটোর উপকেন্দ্রের নতুন ভবন উদ্বোধন বিষয়ে সম্প্রচারমন্ত্রী ড. হাছান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে এই উপকেন্দ্রট স্থাপন করেছিলেন। তিনি উত্তরা গণভবনে মন্ত্রিসভার সভাও করেছিলেন এবং সেটিকে উপলক্ষ করে এখানে এই উপকেন্দ্রটি স্থাপন করা হয়েছিলো। আজকে আমরা এখানে নতুন ভবন উদ্বোধন করেছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিটি বিভাগীয় সদরে একটি করে পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সে হিসেবে রাজশাহীতে একটি পুর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র খুব সহসা স্থাপিত হবে। আমাদের চেষ্টা থাকবে, আগামী নির্বাচনের আগে সীমিত আকারে অনুষ্ঠান শুরু করার জন্য। আর উপকেন্দ্রগুলোতে স্থানীয় অনুষ্ঠান ধারণ করে সম্প্রচার করা হবে- যাতে স্থানীয় সংস্কৃতি বিকশিত হয়, স্থানীয় শিল্পীরা তাদের প্রতিভা উপস্থাপন করতে পারেন, অনুপ্রাণিত হন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com