1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Title :
ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি সিঙ্গার বেকো নিয়ে এলো “সবার জন্য বিশ্বকাপ” অফার ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তার হাত বাড়ালো ইসলামী ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত

ক্রিকেটকে বিদায় বললেন অলক কাপালী

  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ১০.২৬ এএম
  • ২৩১ Time View

জাতীয় দলের হয়ে খুব বেশি টেস্ট খেলতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে লঙ্গার ভার্সনে খেলে যাচ্ছিলেন অলক কাপালি। তবে তরুণদের সুযোগ দিতে এবং পরিবারকে সময় দিতে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

সোমবার (২৯ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে এক বার্তা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কাপালী। ২০০০-০১ মৌসুম থেকে প্রথম শ্রেণির ক্রিকেট মাতানোর সময় যারা বিভিন্নভাবে তাকে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

এ প্রসঙ্গে কাপালী লিখেন, ‘আমি ২০০০-০১ মৌসুম থেকে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে আসছি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি ফরম্যাটে অংশগ্রহণ করেছি । এই দীর্ঘ পথচলায় অনেকেই আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছেন, উনাদেরসহ সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীর কাছে আমি আমার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বাংলাদেশ ও বৃহত্তর সিলেটের ক্রীড়াঙ্গনের অংশ হতে পারায় গর্বিত। আমি মনে করি এখন তরুণ ক্রিকেটারদের জন্য আরও বেশি প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়া উচিত। তরুণ ক্রিকেটারদের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসার জন্য এবং আমার পরিবারকে বেশি সময় দেওয়ার লক্ষ্যে আমি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’

জাতীয় দলের হয়ে ১৭ টেস্ট খেলা কাপালি ব্যাট হাতে করেছেন ৫৮৪ রান। এ ছাড়া বল হাতে ৬টি উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের জার্সিতে সেভাবে আলো ছড়াতে না পারলেও ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭২ ম্যাচে ৯ হাজার ১৩৮ রান করেছেন। বল হাতে নিয়েছেন ২১৭ উইকেট। লঙ্কার ভার্সনে না খেললেও ঘরোয়াতে সংক্ষিপ্ত ফরম্যাটের খেলা চালিয়ে যাবেন তিনি।

কাপালী আরও লিখেন, ‘আমি ২০২২-২৩ মৌসুম থেকে শুধুমাত্র লিমিটেড ওভার ক্রিকেট (ওডিআই, টি-টোয়েন্টি ইত্যাদিতে) অংশগ্রহণ করবো। আমি বৃহত্তর সিলেটের ক্রিকেটের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। সিলেটের ক্রিকেটের উন্নয়নের জন্য যেকোনো সহায়তার জন্য আমি সাধ্যমত চেষ্টা করবো প্রতিশ্রুতি ব্যক্ত করছি।‘

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com