রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাংকে কমপ্লায়েন্স সংস্কৃতি শক্তিশালীকরণে কর্মশালা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর মে দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত একুশে পদপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামানকে আজীবন সম্মাননা প্রদান এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার উদ্ভাবনের পথপ্রদর্শক ৬৪টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় সংস্করণে বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে তুং হাই নিটিং বিদায়ী সপ্তাহে লেনদেনে শীর্ষে খান ব্রাদার্স

দুই-একদিনের মধ্যেই জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৮৬ Time View

জ্বালানি তেলের ওপর ভ্যাট-ট্যাক্স কমেছে। এতে কী প্রভাব পড়বে সেই হিসাব-নিকাশ চলছে। আগামী দুই-একদিনের মধ্যেই দাম সমন্বয় বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, অগ্রিম আয়কর কমেছে, ৫ শতাংশ ট্যাক্স কমেছে। জ্বালানির দাম আমরা কতটুকু কমাতে পারবো তা বিশ্লেষণ করা হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম আবার ঊর্ধ্বমুখী। পরিশোধিত ডিজেলের ব্যারেলপ্রতি দাম উঠেছে ১৫০ ডলারে। তাই কতটুকু সমন্বয় হবে তার বিচার-বিশ্লেষণ চলছে।

এদিকে, দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানো হবে কিনা সে সিদ্ধান্ত সরকার নেবে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদ (এনডিসি)।

আজ বিপিসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তেলের দামের ওপর ভ্যাট-ট্যাক্স কমানোর ফলে খরচ কতটা কমবে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে খুচরা বাজারে দাম কমানো হবে কিনা সে সিদ্ধান্ত নেবে সরকার।

রোববার ডিজেলের ওপর থেকে সব ধরনের আগাম কর মওকুফ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়।

এ অবস্থায় ডিজেলের দাম কমবে কিনা জানতে চাইলে বিপিসি চেয়ারম্যান বলেন, এখনও ডিজেলের দাম প্রতি ব্যারেল ১৩২ ডলার পড়ছে, যেটা আমাদের বিক্রয় মূল্যের চেয়ে লিটারে সাড়ে ৯ থেকে ১০ টাকা বেশি।

রাশিয়া থেকে আনা জ্বালানি তেলের নমুনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বিপিসি চেয়ারম্যান জানান, শুধু ল্যাবে পরীক্ষার জন্য রাশিয়া থেকে খুবই অল্প পরিমাণ তেল আনা হয়েছে। এর সঙ্গে আমদানির কোনো সম্পর্ক নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS