1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

মিরাজ: আফগানিস্তানের বিপক্ষেই জানা যাবে আমরা কতদূর যাব

  • আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ১১.৪৮ এএম
  • ২৭৫ Time View

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে আসমানে উড়ছে আফগানিস্তান। এই প্রতিপক্ষের বিপক্ষেই এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। আর এই ম্যাচকেই সাকিব বাহিনীর জন্য টুর্নামেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ মনে করছেন মেহেদি হাসান মিরাজ। চলতি এশিয়া কাপে আফগানিস্তান, শ্রীলঙ্কার গ্রুপে পড়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যাবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে দলটি। তারপরও দল হিসেবে পারফর্ম করে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় বাংলাদেশ। আর মিরাজ মনে করছেন এটা করতে পারলেই ভালো দল হবে টাইগাররা।

৩০ আগস্ট শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে সংবাদ সম্মেলনে এসব নিয়েই কথা বলেছেন মিরাজ। তিনি বলেন, ‘একটা টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রথম ম‍্যাচটা। এই ম‍্যাচটা বলে দেবে আমরা কতদূর যাব, কীভাবে ক্রিকেট খেলব। আমাদের জন‍্য প্রথম ম‍্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আফগানিস্তান প্রথম ম‍্যাচ জিতেছে, ওদের জন‍্য গুরুত্বপূর্ণ ছিল। প্রথম ম‍্যাচে আমরা কীভাবে খেলব। আমাদের যে টোনটা আছে সেটা আমরা কীভাবে সেট করব।’

স্পিন বোলিং এই অলরাউন্ডার বলেন, আমরা অবশ‍্যই চেষ্টা করব প্রথম ম‍্যাচ জিতে এগিয়ে যাওয়ার জন‍্য। জিততে হলে যে জিনিসগুলো করতে হবে, সেগুলো আমাদের ফলো করতে হবে। সেই জিনিসগুলো হলো প্রসেস। অবশ‍্যই জিততে চাই, সবাই জিততে চায়। দিন শেষে জিততে যেসব প্রক্রিয়া আছে, ব‍্যাটসম‍্যানদের রান করতে হবে, বোলারদের উইকেট নিতে হবে। কীভাবে একটা দল জিততে পারে? সবারই এক সঙ্গে পারফর্ম করতে হবে। আমরা বাংলাদেশ তখনই ভালো খেলি, যখন সবাই পারফর্ম করি। একজন-দুইজন ব‍্যক্তিগত পারফরম করলে দলের রেজাল্ট হয় না। আর এইরকম টুর্নামেন্টে তো কখনও করা যায় না। সবাইকে ভালো খেলতে হবে, সবাইকে দল হিসেবে ভালো খেলতে হবে। এটা যদি করতে পারি, আমরা ভালো দল হবো।

মিরাজ আরও বলেন, ‘আমরা জানি, ওদের স্পিনাররা খুব ভালো বোলার। আমরা প্রস্তুতি এর আগে দেশের মটিতে নিয়েছি, এখানেও নিচ্ছি। ভিন্ন ভিন্ন প্রস্তুতি নিচ্ছি। আমি একটা শট ভালো খেলি, আরেক জন আরেকটা শট ভালো খেলে। যে যেই শট ভালো খেলে, সেটার উপর আত্মবিশ্বাস থাকা খুব গুরুত্বপূর্ণ। ওইটাকে বিশ্বাস করে সামনে এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। আমরা ওইটাই অনুসরণ করছি যে, ওদের বোলাররা ভালো আছে। আমরা পরিষ্কার মন নিয়ে কীভাবে ওদেরকে সামলাব। আমি যদি দ্বিধায় থাকি, আপনি দেখেন কখনও দ্বিধায় থাকলে সফল হওয়া যায় না। আন্তর্জাতিক পর্যায়ে আপনার মন পরিষ্কার রাখতে হবে। অবশ‍্যই যে জিনিসটা করবেন, সেটার ভেতরে আত্মবিশ্বাস থাকতে হবে। ওই ভাবে আমরা পরিকল্পনা করছি, ওইভাবেই আমরা চেষ্টা করছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com