1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Title :
শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়

বার্জার পেইন্টসের এজিএম অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ৮.৩৩ পিএম
  • ৩১৯ Time View

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ৪৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৩০০ শতাংশ অভ্যন্তরীণ লভ্যাংশ এবং ১০০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ সমন্বিত ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান জেরাল্ড কে অ্যাডামস।

সভায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীর সাথে অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন অনীল ভাল্লা, মাসুদ খান, পারভীন মাহমুদ, রেজাউল ইসলাম, রিশমা কাউর, কানওয়ারদ্বীপ সিং ধিঙরা, সুনীল শর্মা, অভিজিৎ রায়, জ্যঁ ক্লদ লুত্রেই ও সাজ্জাদ রহিম চৌধুরী।

চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী শেয়ারহোল্ডারদের সামনে উপস্থাপন করেন জেরাল্ড কে অ্যাডামস। শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রূপালী চৌধুরী।

গত বছরের ৩১ মার্চ শেষে প্রতিষ্ঠানটির রাজস্ব প্রবৃদ্ধি হয় ৩১.৮০ শতাংশ এবং ভলিউম প্রবৃদ্ধি হয় প্রায় ১৯ শতাংশ। ২০২১-২২ অর্থ বছরে প্রতিষ্ঠানটি বাজার হিস্যা অর্জন করেছে। ৩১.৮০ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি কর পূর্ববর্তী মুনাফা অর্জন করে ১০.০৭ শতাংশ। কর পরবর্তী আয় গত বছরের ২০.৮৩ শতাংশ এর তুলনায় ২০২১-২২ সালে নেট বিক্রির পরিমাণ ছিলো ১৭.৪০ শতাংশ। এই সময়ে নেট বিক্রির ক্ষেত্রে ব্যয় ৬০.২১ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৬৫.৫৯ শতাংশ হয়।

চলতি বছর বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে ২০১৯-২০২০ বর্ষের জন্য ‘সেরা করদাতা’র স্বীকৃতি অর্জন করে। এছাড়াও, প্রতিষ্ঠানটি সেলস অ্যান্ড ফাইন্যান্সিয়াল পারফমেন্স, জাতীয় কোষাগারে অবদান, মানবসম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা, করপোরেট গভর্ন্যান্স, শেয়ারহোল্ডার রিটার্ন, বিনিয়োগ প্রবৃদ্ধি ও সিএসআর কর্মকাণ্ডের জন্য  মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ ক্যাটাগরিতে ‘আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২০’ অর্জন করে। পাশাপাশি, নিয়েলসন বাংলাদেশের সাথে পার্টনারশিপে আয়োজিত বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বার্জার টানা ১১ বার পেইন্ট ক্যাটাগরিতে ‘সেরা পেইন্ট ব্র্যান্ড’র স্বীকৃতি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com